Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ক্রাইস্টচার্চ বলে আশা দেখছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 March, 2021, 09:05 pm
Last modified: 22 March, 2021, 09:14 pm

Related News

  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’

ক্রাইস্টচার্চ বলে আশা দেখছে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে বলার মতো কোনো সাফল্য নেই বাংলাদেশের। উল্টো আছে দুঃসহ স্মৃতি। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে এই ক্রাইস্টচার্চেই ভয়ানক এক সন্ত্রাসী হামলার সাক্ষী হন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। সেই ক্রাইস্টচার্চেই এবার ভালো কিছুর আশায় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
22 March, 2021, 09:05 pm
Last modified: 22 March, 2021, 09:14 pm
২০১৯ সালে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ক্রাইস্টচার্চে খেলে নিউজিল্যান্ড-বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বলার মতো কোনো সাফল্য নেই বাংলাদেশ ক্রিকেট দলের। উল্টো আছে দুঃসহ স্মৃতি। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে এই ক্রাইস্টচার্চেই ভয়ানক এক সন্ত্রাসী হামলার সাক্ষী হয় বাংলাদেশ। ট্রমায় পড়ে গিয়েছিলেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। সফর শেষ না করেই দেশে ফিরেছিল বাংলাদেশ। সেই ক্রাইস্টচার্চেই এবার ভালো কিছুর আশায় তামিম ইকবালের দল। 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তামিমরা প্রমাণ করতে চান, 'প্রথম ম্যাচের মতো অতটা খারাপ দল নয় বাংলাদেশ।' ক্রাইস্টচার্চ বলেই যেন একটু বেশি আশা।

নিউজিল্যান্ডের সব উইকেটই ব্যাটসম্যানদের অনুকূলে থাকে। প্রচুর রান হয় সব ভেন্যুতে। তবে লাইন-লেংন্থ মেনে বোলিং করতে পারলে পেসাররাও সফলতা পান। উইকেট হয় খুব গতির, থাকে বাউন্সও। কিন্তু ক্রাইস্টচার্চের উইকেট গতিময় হলেও এখানে অতটা বাউন্স নেই। যে কারণে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিঠুন। 

ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, 'সাধারণত আমরা যেটা জানি, ক্রাইস্টচার্চের উইকেটে অন্যান্য উইকেটের তুলনায় বাউন্সটা তুলনামূলক কম থাকে, তবে পেস থাকে। পেস বেশি থাকলে ব্যাটসম্যানদের জন্য একটা সুবিধা যে, বল ভালো ব্যাটে আসে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং ইতিবাচক থাকি তাহলে ডানেডিনের পুনরাবৃত্তি হবে না।' 

প্রথম ওয়ানডেতে ডানেডিনে যা হয়েছে, সেটা মনে রাখতে চায় না বাংলাদেশ। ১৩১ রান করে ৮ উইকেটের ওই হারটি ভুলে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছেন মিঠুন। এই পথে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বলছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

মিঠুন বলেন, 'এই ধরনের উইকেটে ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে খুবই বাজে ছিল, যদিও কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। এর আগেও বলা হয়েছে যে আমরা এত খারাপ দল নই। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার।'

ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বলে মনে করেন মিঠুন। শুধু টপ অর্ডার নয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবার সেরাটা চান তিনি, 'ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায়, বিশেষ করে ব্যাটিংয়ে।'

'নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। অবশ্যই ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করাটা কঠিন। উইকেট যেমনই হোক, সেটার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আমাদের ম্যাচ জেতার জন্য যতটুকু করা দরকার এবং বোলাররা যেন একটু নির্ভার থাকতে পারে, এমন একটা লক্ষ্য দেওয়ার চেষ্টা রাখতে হবে।' যোগ করেন মিঠুন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / মোহাম্মদ মিঠুন / ক্রাইস্টচার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net