Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
কোহলির পর তামিমের অতিথি ওয়াসিম আকরাম

খেলা

টিবিএস রিপোর্ট
18 May, 2020, 11:25 pm
Last modified: 18 May, 2020, 11:32 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

কোহলির পর তামিমের অতিথি ওয়াসিম আকরাম

ঘরবন্দি এই অবস্থায় ক্রিকেটভক্তদের বিনোদন যোগাচ্ছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একের পর এক চমক নিয়ে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
18 May, 2020, 11:25 pm
Last modified: 18 May, 2020, 11:32 pm

করোনাভাইরাসে সৃষ্ট কঠিন এই সময়ে ক্রিকেটভক্তদের সবচেয়ে বেশি বিনোদন যোগাচ্ছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একের পর এক চমক নিয়ে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সোমবার তামিমের লাইভের অতিথি ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যাটিং তারকার সঙ্গে ২৫ মিনিটের আড্ডা শেষে তামিম আরেকটি চমকের কথা জানান। মঙ্গলবার তার লাইভে যোগ দেবেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

এই চার সাবেক ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার রাতে আড্ডা দেবেন তামিম। তার অফিসিয়াল ফেসবুকে পেজে রাত সাড়ে ১০টায় শুরু হবে লাইভ।

করোনাভাইরাসের কারণে সবখানে এখন স্থবিরতা। দীর্ঘদিন ধরে বিশ্বের সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। ঘরবন্দি এই অবস্থায় ক্রিকেটভক্তদের একটু বিনোদন দিতে নিয়মিত লাইভ করে আসছেন তামিম। 

শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে। এরপর তামিমের অতিথি হন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। পরের পর্বে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে ক্রিকেট, ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলেন তামিম। 

এরপর বাংলাদেশ ওপেনার তার আড্ডায় একসঙ্গে হাজির করেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়কে। 

দেশের ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তামিম। দেশের বাইরের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে লাইভে হাজির করেন তামিম। পরের পর্বে দেখা যায় আরও বড় চমক। ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে অনেক বিষয় নিয়ে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

এরপর তামিমের লাইভে যোগ দেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম। সর্বশেষ বিরাট কোহলির সঙ্গে আড্ডা দিলেন তামিম। এই আড্ডায় মূলত ব্যাটিংয়ের কৌশল নিয়েই কোহলিকে বেশিরভাগ প্রশ্ন করেছেন তামিম। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়াসিম আকরাম / ফেসবুক লাইভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net