Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

খেলা

টিবিএস ডেস্ক
15 April, 2021, 08:20 pm
Last modified: 15 April, 2021, 08:24 pm

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি

কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

কোহলির সঙ্গে নিজের তুলতায় একদমই  স্বাচ্ছন্দ্যবোধ করেন না বাবর আজম। ব্যাট হাতে দলকে পথ দেখানোই তার কাছ সবচেয়ে বড় কাজ। আর এই কাজটি করতে করতে ইতোমধ্যে বিরাট কোহলিকে দুটি জায়গায় পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। 
টিবিএস ডেস্ক
15 April, 2021, 08:20 pm
Last modified: 15 April, 2021, 08:24 pm
বাবর আজম ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বাবর আজম অনেকের চোখেই বিরাট কোহলির মানের ব্যাটসম্যান। কেউ কেউ আবার কোহলির চেয়েও এগিয়ে রাখেন পাকিস্তানের অধিনায়ককে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ তো মনে করেন, টেকনিকে উন্নতি করতে বাবরের কাছ থেকে শিখতে পারেন কোহলি। বাবর আজম অবশ্য কোহলির সঙ্গে নিজের তুলতায় একদমই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। 

এসব তুলনায় নজরও দেন না পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর। ব্যাট হাতে দলকে পথ দেখানোই তার কাছ সবচেয়ে বড় কাজ। আর এই কাজটি করতে করতে ইতোমধ্যে বিরাট কোহলিকে দুটি জায়গায় পেছনে ফেলে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

আইসিসির ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে বাবরের কাছেই রাজত্ব হারিয়েছেন ভারত অধিনায়ক। কোহলিকে টপকে ওয়ানডের সেরা ব্যাটসম্যানের খেতাব দখল করেছেন বাবর। পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন বাবর আজম।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের দিনে ব্যাটকে তরবারিতে পরিণত করেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৫৯ রান বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১২২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন বাবর। আর এই ইনিংস দিয়ে আরও একটি রেকর্ডে কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি। 

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া বাবর তার ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। ৫০ ম্যাচে ১ হাজার ৯১৬ রান করেছেন তিনি। প্রথম ৫০ ম্যাচে এতো রান করতে পারেননি আর কোনও ব্যাটসম্যান।

এই রেকর্ডটি ছিল কোহলির দখলে। ওয়ানডের ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেলার পর একই দিনে এই রেকর্ডেও ভারত অধিনায়ককে ছাড়িয়ে যান বাবর। ক্যারিয়ারের প্রথম ৫০ টি-টোয়েন্টিতে কোহলি রান করেছিলেন ১ হাজার ৬০০। এরপরই আছেন লোকেশ রাহুল। ৪৯ ম্যাচে তার রান ১ হাজার ৫৫৭।  

দুটি জায়গায় কোহলিকে পেছনে ফেলার দিন বাবর আজম জানিয়েছেন, এমন ইনিংসের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলেন তিনি। পাকিস্তান অধিনায়ক বলেন, 'এ রকম একটি ইনিংসের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছিলাম। এমন কিছুর স্বপ্ন দেখেছি এবং চিন্তা করেছি, যখন সুযোগ পাই, লুফে নেব। সেটা করতে পেরে ভালো লাগছে।'

Related Topics

টপ নিউজ

বাবর আজম / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net