Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কষ্টে ছিলেন লিটন

খেলা

টিবিএস রিপোর্ট
31 August, 2020, 06:40 pm
Last modified: 31 August, 2020, 06:46 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

কষ্টে ছিলেন লিটন

লম্বা বিরতির কারণে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হয়েছে বলে মনে করেন লিটন কুমার দাস। তবে এসব কাটিয়ে ওঠা কঠিন হবে না বলেই বিশ্বাস ডানহাতি এই ব্যাটসম্যানের।
টিবিএস রিপোর্ট
31 August, 2020, 06:40 pm
Last modified: 31 August, 2020, 06:46 pm

সারা বছর ব্যাট-বল হাতে মাঠেই সময় কাটে। ম্যাচ খেলতে ঘুরে বেড়াতে হয় এক দেশ থেকে আরেক দেশে। ম্যাচ আর ভ্রমণেই সারা বছর ব্যস্ত থাকতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু হঠাৎ-ই সব থমকে গিয়েছিল। করোনাভাইরাসের ছোবলে নিজেকে ঘরবন্দি করে রাখা ছাড়া উপায় ছিল না ক্রিকেটারদের। সারা বছর যাদের মাঠে সময় কাটে, তাদের কী আর ঘরে মন বসে?

ঘরে মন বসলেও সেটা কয়েকদিনের জন্য হতে পারে। কিন্তু করোনায় দীর্ঘ সময় মাঠের মুখ দেখতে পারেননি ক্রিকেটাররা। প্রায় ৫ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে সবাইকে। ঘরে বসে শুধু ফিটনেস নিয়েই কাজ করেছেন তারা। লম্বা এই সময়টা তাই কষ্টেই কেটেছে অনেকের। এদের মধ্যে একজন লিটন কুমার দাস। 

সোমবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'আমরা ক্রিকেট খেলছিলাম নিয়মিত। একটা জায়গা থেকে বিরতি পড়া, মাঠে না আসা; এসব কঠিন ব্যাপার। বাসা আর মাঠের মধ্যে পার্থক্য থাকে। এদিক দিয়ে অনেক কষ্ট লেগেছে যে, অনেকদিন ধরে মাঠে যেতে পারছি না, খেলতে পারছি না।'

দীর্ঘ এই বিরতিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন লিটন। আর খুঁটে খুঁটে দেখেছেন নিজের ব্যাটিং, 'লকডাউনে আমি বেশিরভাগ সময় বাসায় ছিলাম। পরিবারের সাথে অনেক সময় কাটিয়েছি। ওই সময়ে আমি নিজের আগের ব্যাটিং দেখেছি যে কী কী উন্নতি করা যায়। পাশাপাশি কোচদের সাথেও কথা বলেছি যে, কী করলে উন্নতি করা যায়। বাসায় করা যায়, এমন কিছু ড্রিল করেছি।'

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মিরপুর স্টেডিয়াম অন্যতম ভালো লাগার জায়গা। এই মাঠে ফিরতে পেরে অন্যদের মতো লিটনও তাই স্বস্তির নিশ্বাস ফেলছেন, 'মিরপুরে ফিরতে পারায় অনেক ভালো লাগছে। কারণ অনেক দিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারছি, ব্যাটিং করতে পারছি। সবচেয়ে বড় জিনিস উইকেটের মধ্যে ব্যাটিং করা।'

'এই জিনিসটা অনেক স্বস্তি দিচ্ছে যে, সামনে হয়তো ক্রিকেট আছে। আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করব সামনে যে সিরিজটা আছে, প্রস্তুতি নিয়ে ওখানে যেন ভালো কিছু করা যায়। সব মিলিয়ে এতোদিন পর মাঠে এসে সবার সাথে দেখা হওয়াতেও ভালো লাগছে। যাদের সাথে আমি সব সময় খেলি, তাদের কাছে পাচ্ছি এবং কথাবার্তা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে।' যোগ করেন লিটন।

লম্বা বিরতির কারণে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হয়েছে বলে মনে করেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে এসব কাটিয়ে ওঠা কঠিন হবে না বলেই বিশ্বাস লিটনের, 'বিরতির কারণে হয়তো আমরা সবাই একটু পিছিয়ে আছি। আগের যে সিরিজটা খেলেছি, সেখান থেকে আত্মবিশ্বাস আছে। আমি চেষ্টা করছি অনুশীলনে মনোযোগ ফিরিয়ে আনার। আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি, এই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি।'

Related Topics

টপ নিউজ

লিটন দাস / ক্রিকেটার / লকডাউন / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net