Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
করোনা রুখতে মাঠে নেমেছেন মেসি-বুফনরা

খেলা

টিবিএস ডেস্ক
24 March, 2020, 05:35 pm
Last modified: 24 March, 2020, 05:45 pm

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

করোনা রুখতে মাঠে নেমেছেন মেসি-বুফনরা

ভিডিও ক্যাম্পেইনে ২৮জন তারকা ফুটবলার অংশ নিয়েছেন। তাদের দেওয়া বিভিন্ন বার্তা ১৩টি ভাষায় প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী।
টিবিএস ডেস্ক
24 March, 2020, 05:35 pm
Last modified: 24 March, 2020, 05:45 pm

শুরুটা চীন থেকে। এরপর করোনাভাইরাস থাবা বসায় ইউরোপে। চীন-ইউরোপের পর প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় সবাইকে সচেতন করতে নিজ নিজ জায়গা থেকে সতর্ক বার্তা পাঠাচ্ছেন বিশ্ব তারকারা। 

করোনা সতর্কতায় এবার যৌথভাবে জনসচেতনতা প্রচার শুরু করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 'পাস দ্য মেসেজ টু কিক আউট করোনাভাইরাস' (করোনাভাইরাস তাড়াতে বার্তা পৌঁছে দিন) নামের এই প্রচারণায় অংশ নিয়েছেন বিশ্বের বিখ্যাত ২৮ জন ফুটবলার। 

করোনা ভাইরাস বিস্তার রোধে বিশ্ববাসীকে পাঁচটি বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন লিওনেল মেসি, জিয়ানলুইজি বুফন, মাইকেল ওয়েন, মিরোস্লাভ ক্লোসার মতো বিশ্ব তারকা ফুটবলাররা। ভিডিও ক্যাম্পেইনে ২৮জন ফুটবলার অংশ নিয়েছেন, তাদের দেওয়া বিভিন্ন বার্তা ১৩টি ভাষায় প্রচারিত হচ্ছে।

এই ক্যাম্পেইনে প্রচার চালানো পাঁচটি বিষয় হচ্ছে; হাত ধোয়া, কফ বা থুতু কীভাবে ও কোথায় ফেলতে হবে এ সংক্রান্ত জ্ঞান, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অসুস্থতা বোধ করলে হোম কোয়ারেন্টিনে থাকা।  

জনসচেতনতামূলক এই প্রচারণা নিয়ে ডব্লিউএইচ'র মহাপরিচালক ড. টেডরস অ্যাডহ্যানম গ্রেব্রেইয়েসুস বলেন, 'এই মহামারি রোধে শুরু থেকেই ফিফা ও তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ব্যাপারে বলে যাচ্ছেন। ক্যাম্পেইনের মাধ্যমে বা আর্থিক সহযোগিতার মাধ্যমে, ফিফা করোনাভাইরাস আটকানোর চেষ্টা করে যাচ্ছে। করোনাভাইরাসকে বিদায় করে দেওয়ার এই লড়াইয়ে ফিফা আমাদের সঙ্গে আছে বলে আমি খুব খুশি।'

ভিডিও ক্যাম্পেইনে অংশ নেওয়া ২৮ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), জিয়ানলুইজি বুফন (ইতালি), ইকার ক্যাসিয়াস (স্পেন), কার্লেস পুয়োল (স্পেন), গ্যারি লিনেকার (ইংল্যান্ড), স্যামুয়েল ইতো (ক্যামেরুন), মিরোস্লাভ ক্লোসা (জার্মানি), ফিলিপ লাম (জার্মানি), অ্যালিসন বেকার (ব্রাজিল), রাদামেল ফ্যালকাও (কলম্বিয়া), মাইকেল ওয়েন (ইংল্যান্ড), জাভি হার্নান্দেজ (স্পেন), ইয়াইয়া তোরে (আইভোরি কোস্ট), হুয়ান সেবাস্তিয়ান ভেরন (আর্জেন্টিনা), সুনীল ছেত্রী (ভারত), ইউরি ডিউরকায়েফ (ফ্রান্স), সামি আল জাবের (সৌদি আরব), এমরে বেলোয়জোগলু (তুরস্ক), জারেদ বোর্গেত্তি (মেক্সিকো), হান দুয়ান (চীন), লরা জর্জেস (ফ্রান্স), ভ্যালেরি কারপিন (রাশিয়া), কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র), মিডো (মিসর), পার্ক জি সুং (দক্ষিণ কোরিয়া), আসাকো তাকাকুরা (জাপান), সুন ওয়েন (চীন)।

Related Topics

লিওনেল মেসি / জিয়ানলুইজি বুফন / ফিফা সভাপতি / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net