Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
কতো দামে, কোথায় পাবেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট

খেলা

17 November, 2021, 06:00 pm
Last modified: 17 November, 2021, 06:22 pm

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিপিএলের টিকেট নিয়ে বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন

কতো দামে, কোথায় পাবেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট

টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে।
17 November, 2021, 06:00 pm
Last modified: 17 November, 2021, 06:22 pm
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি: তানভীর আহমেদ প্রান্ত, টিবিএস

গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা। এরপর করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। পরে মাঠে ক্রিকেট ফিরলেও দর্শক ফেরানো হয়নি। বেশ কয়েকটি সিরিজে দর্শকহীন মাঠে খেলা হয়। অবশেষে মাঠে ফেরানো হচ্ছে দর্শক।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে বসে খেলা দেখার অপেক্ষা শেষ হচ্ছে দর্শকদের। তবে পুরো গ্যালারি উন্মুক্ত করা হচ্ছে না এবার। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবেন। টিকা নেওয়া দর্শকরাই কেবল মাঠে প্রবেশ করতে পারবেন। 

১৭ অক্টোবর থেকে টিকেট বিক্রি শুরু হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কয়েকটি কাউন্ডারে টিকেট বিক্রি হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেট থেকে গেলে ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত কাউন্টারে টিকেট পাওয়া যাবে। 

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'কাল থেকে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে। কয়েকটি কাউন্টারে টিকেক বিক্রি হবে। এবার কোনো ব্যাংক বা অনলাইনে টিকেট বিক্রি করা হচ্ছে না। সীমাবদ্ধতার কারণে ৫০ ভাগ টিকেট ছাড়ছি আমরা। সোহরাওয়ার্দীর কাউন্টারে বিক্রির পরও টিকেট থাকলে মিরপুর স্টেডিয়ামের কাউন্টারে টিকেট পাওয়া যাবে।'

টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। এ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'টিকেটের মূল্যতে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই রাখা হয়েছে। ১০০, ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।'

টিকেট কাটলেই হবে না, দুটি টিকা নেওয়া থাকতে হবে। মাঠে প্রবেশের সময় দেখাতে হবে টিকা সনদ দেখাতে হবে। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'মাঠে প্রবেশ করতে হলে দুটি টিকা নেওয়া থাকতে হবে, গেটে সনদ দেখাতে হবে। আমরাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা নিশ্চিত করা।'

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই  ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।

Related Topics

টপ নিউজ

টিকেট / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিপিএলের টিকেট নিয়ে বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net