Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ওমরাহ পালন করতে গেলেন সাত ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
16 September, 2021, 04:00 pm
Last modified: 16 September, 2021, 04:04 pm

Related News

  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • মদিনার কাছে বাস-ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ, ৪২ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

ওমরাহ পালন করতে গেলেন সাত ক্রিকেটার

দেশে ফিরেও সপ্তাহ খানেক বিশ্রামে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ১৭ অক্টোবর থেকে হলেও আগামী ৪ অক্টোবর ওমান যাওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
টিবিএস রিপোর্ট
16 September, 2021, 04:00 pm
Last modified: 16 September, 2021, 04:04 pm

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে কয়েকদিন হলো। আপাতত জাতীয় ক্রিকেট দলের কোনো কার্যক্রম নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অক্টোবরের শুরুর দিকে ওমানে যাবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের মতো করে সময় কাটানোর ফুরসত পেয়েছেন ক্রিকেটাররা। এই সময়ে ওমরাহ পালন করতে গেলেন সাত ক্রিকেটার।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা করেন ক্রিকেটারা। এই সাত ক্রিকেটারের মধ্য পাঁচজন আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। 

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও আফিফ  হোসেন ধ্রুব। তাদের সঙ্গে ওমরাহ পালনে গেছেন তাইজুল ইসলাম ওজাকির হাসান। তাই তাইজুল টেস্ট দলের নিয়মিত সদস্য, জাকির দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন।

তাসকিনের সঙ্গে তার বাবা আব্দুর রশিদও ওমরাহ পালন করতে গেছেন। ওমরাহ পালন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন এই সাত ক্রিকেটার। দেশ ছাড়ার আগে এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়ে গেছেন তাসকিন। 

দেশে ফিরেও সপ্তাহ খানেক বিশ্রামে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এরপর দলের সঙ্গে যোগ দেবেন তারা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ১৭ অক্টোবর থেকে হলেও আগামী ৪ অক্টোবর ওমান যাওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সেখানে কন্ডিশনিং ক্যাম্প হবে বাংলাদেশের, প্রস্তুতি ম্যাচ খেলার কথাও আছে।

বাংলাদেশ দলের অনেকেই ওমরাহ পালন করেছেন। এর আগে বিভিন্ন সময়ে ওমরাহ পালন করেছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমানরা। তাসকিন আহমেদ এর আগেও একবার ওমরাহ পালন করেছেন। 

Related Topics

টপ নিউজ

জাতীয় ক্রিকেট দল / ক্রিকেটার / ওমরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • মদিনার কাছে বাস-ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ, ৪২ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net