Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচের আশা ছাড়েনি বিসিবি

খেলা

17 March, 2021, 07:00 pm
Last modified: 17 March, 2021, 07:06 pm

Related News

  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান

এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচের আশা ছাড়েনি বিসিবি

বিশ্বের নামিদামি ক্রিকেটারদের অংশগ্রহণে গত বছরের ২১ ও ২২ মার্চ মিরপুরে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরআগে ১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট হওয়ার কথা ছিল।
17 March, 2021, 07:00 pm
Last modified: 17 March, 2021, 07:06 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত বছরের মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারিখও চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিশ্বের নামিদামি ক্রিকেটারদের অংশগ্রহণে গত বছরের ২১ ও ২২ মার্চ মিরপুরে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরআগে ১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট হওয়ার কথা ছিল।

করোনার প্রকোপের কারণে জাতীয় দলের খেলাই যেখানে বন্ধ ছিল দীর্ঘদিন, সেখানে ম্যাচ দুটি আয়োজন সম্ভব ছিল না। তবে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ক্রিকেট সিরিজ আয়োজনের আশা এখনও ছাড়েনি বিসিবি। মুজিব বর্ষের মেয়াদ বাড়ায় সামনের যেকোনো সময়ে ম্যাচ দুটি আয়োজন করা সম্ভব বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সুযোগ হলে দ্রুততার সঙ্গে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে বুধবার বিসিবিতে কোরআন পাঠ ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। এই অনুষ্ঠানে এসে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ক্রিকেট সিরিজ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান বলেন, 'যেহেতু জন্মশতবার্ষিকী উদযাপন বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত, সে জন্য আমরা আশার আলো দেখছি। হয়তো এটা আবার করা যেতে পারে। সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে, কোভিড পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে যে কোন দিকে যায় না যায়। তবে অবশ্যই ইচ্ছা যতো তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটি করা।'

কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, কোন কোন ক্রিকেটারদের নিয়ে একাদশ গড়া যেতে পারে; এ নিয়ে নতুন করে কাজ করছে বিসিবি। বিসিব সভাপতি বলেন, 'কখন কী করা যায়, কী ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে, কোন সময় থেকে পাওয়া যাবে, এসব চিন্তা করেই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি।'

'আমাদের পরিকল্পনা ছিল, এই মাসের শেষের মধ্যেই আমরা যোগাযোগ করতে পারব। যেহেতু আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা কমে এসেছিল। কিন্তু এখন যেভাবে বাড়ছে, তাতে করে তো একটু শঙ্কিত। অনেক দেশ আবার লকডাউনে চলে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত করতে পারি, যদি সুযোগ পাই, প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।' যোগ করেন নাজমুল হাসান।

গত বছর ম্যাচ দুটির তারিখসহ প্রায় সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কোন একাদশে কারা খেলবেন সেটাও জানিয়েছিল বিসিবি। এশিয়া একাদশে খেলার কথা ছিল শিখর ধাওয়ান, ঋষভ পন্ত , কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসদের। একটি করে ম্যাচ খেলার কথা ছিল লোকেশ রাহুল ও বিরাট কোহলির। 

বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি, এন্ড্রো টাই, মিচেল ম্যাকলেনাগান।

Related Topics

টপ নিউজ

মুজিব বর্ষ / এশিয়া একাদশ-বিশ্ব একাদশ / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net