Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
একক অনুশীলনের পর জৈব সুরক্ষা বলয়ে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2021, 05:40 pm
Last modified: 02 December, 2021, 05:42 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

একক অনুশীলনের পর জৈব সুরক্ষা বলয়ে সাকিব

বৃহস্পতিবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুপুর দেড়টা থেকে ছিল অনুশীলন, কিন্তু সাকিব এর অনেক আগেই মাঠে চলে আসেন। 
টিবিএস রিপোর্ট
02 December, 2021, 05:40 pm
Last modified: 02 December, 2021, 05:42 pm
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন সাকিব আল হাসান। ছবি: বিসিবি

চোট কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে মরিয়া বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। কদিন আগে অনুশীলন শুরু করা সাকিব বৃহস্পতিবার একক অনুশীলনের পর দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন। এর আগে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। দুপুরের দিকে ফল পাওয়ার পর যোগ দেন দলের সঙ্গে। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। ফল না পাওয়ায় দলীয় অনুশীলনে থাকার অনমুতি ছিল না তার। এ কারণেই শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি সাকিবকে। দুপুরের মধ্যেই করোনা নেগেটিভ পেয়ে যান তিনি। 

সাকিবের একক অনুশীলনের কারণ জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, 'যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফল তখন আসেনি, এই কারণে সে দলের সঙ্গে যোগ দিতে পারেনি। ঢাকা টেস্টের দলে থাকায় তাকে তো অনুশীলন করতেই হবে। যে কারণে শুরুতে একক অনুশীলন করে সে।'

৪ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুপুর দেড়টা থেকে ছিল অনুশীলন, কিন্তু সাকিব এর অনেক আগেই মাঠে চলে আসেন। 

কয়েকজন নেট বোলার নিয়ে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ঘণ্টা খানেক ব্যাটিং করে তিনি। এরপর করোনা পরীক্ষার নমুনা নিয়ে অপেক্ষায় ছিলেন সাকিব। নেগেটিভ ফল পাওয়ার পর দলের সঙ্গে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে সেখানে কোনো অনুশীলন করেননি তিনি। কোচ, সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। এদিন ব্যাটিং করলেও বোলিং অনুশীলন করেননি সাকিব। 

গত সোমবার মিরপুরে ফিটনেস পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। ফিজিও-ট্রেনাররা তার ফিটনেসে সন্তুষ্ট প্রকাশ করার পরদিন নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেন সাকিব। সেখানে দ্বিতীয় টেস্ট খেলার আগ্রহের কথা জানান তিনি। এর কদিন আগে স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে নিজের একাডেমিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। সেখানে কয়েকদিন ব্যাটিং-বোলিং করেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ফিরে অস্বস্তি নিয়ে ৪ ওভার বোলিং করেন। ওপেনিংয়ে ব্যাটিংও করেন সাকিব। এরপর জানানো হয় গ্রেড-১ এর ইনজুরি থাকায় পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের। 

দুবাই থেকেই যুক্তরাষ্ট্রেপরিবারের কাছে চলে যান সাকিব। সেখানেই চলে তার পুববার্সন প্রক্রিয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু ফিট না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net