Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
উয়েফার সব অভিযোগ থেকে মুক্ত রিয়াল, বার্সা ও জুভেন্টাস

খেলা

টিবিএস ডেস্ক
28 September, 2021, 04:00 pm
Last modified: 28 September, 2021, 06:46 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

উয়েফার সব অভিযোগ থেকে মুক্ত রিয়াল, বার্সা ও জুভেন্টাস

সুপার লিগে নাম লেখানো ৯টি ক্লাবকে ১ কোটি ৫০ লাখ ইউরোর আর্থিক শাস্তি দেওয়া উয়েফা রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। করা হয়েছিল মামলাও।
টিবিএস ডেস্ক
28 September, 2021, 04:00 pm
Last modified: 28 September, 2021, 06:46 pm

টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল ইউরোপিয়ান সুপার লিগ। যদিও বিতর্কিত এই লিগটির পরিণতি ভালো হয়নি। শুরুর আগেই প্রায় শেষ দেখে ফেলেছে সুপার লিগ। প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯টিই বের হয়ে গেছে। শুধু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনও সুপার লিগের অংশ হয়ে আছে। 

এ জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে জায়ান্ট এই তিন ক্লাবকে; এর আগে এমনই ঘোষণা দিয়েছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জানিয়েছিল, ভুল বুঝে ফিরে আসা ৯টি ক্লাবেরও শাস্তি হবে, সেটা সামান্য। তবে রিয়াল, বার্সা ও জুভকে দেওয়া হবে বড় শাস্তি।

৯টি ক্লাবকে ১ কোটি ৫০ লাখ ইউরোর আর্থিক শাস্তি দেওয়া উয়েফা রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ করার প্রস্তাবসহ ক্লাবগুলোকে নিজ নিজ দেশের লিগেও অবনমন করানো যায় কি না, সেই আলোচনা চলছিল। করা হয়েছিল মামলাও। ক্লাব তিনটিও আইনি নোটিশ পাঠিয়েছিল এই বলে যে, উয়েফার শাস্তি দেওয়ার চেষ্টা কেন অবৈধ হবে না। এই লড়াইয়ে রিয়াল, বার্সা, জুভেন্টাসেরই যেন জয় হলো। তিন ক্লাবের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে উয়েফা।

তিন ক্লাবকে শাস্তি দেওয়ার ইচ্ছা যে উয়েফার শেষ হয়ে গেছে, তেমন নয়। মামলা তুলতে বাধ্য হয়েছে সংস্থাটি। মাদ্রিদের মার্কেন্টাইল আদালতের বিচারক ম্যানুয়েল রুইজ দে লারা গত সপ্তাহে উয়েফাকে পাঁচ দিনের মধ্যে সব মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন। এ কারণেই মামলা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, 'উয়েফার নিরপেক্ষ আপিল বিভাগের পাঠানো চিঠিটা আজ গুরুত্ব দিয়ে দেখেছে উয়েফা। সেখানে বার্সেলোনা, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তথাকথিত 'সুপার লিগ–এর সংশ্লিষ্টতার জন্য উয়েফার আইনি কাঠামোর সম্ভাব্য লঙ্ঘনের জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা শুরু হয়েছিল, সেটা পক্ষপাতিত্ব না করে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

গত ১৯ এপ্রিল ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা আসে। উয়েফার নিষেধাজ্ঞার হুমকির পরও বিদ্রোহী এই লিগে অংশ নেওয়ার কথা জানায় প্রতিষ্ঠাতা ১২টি ক্লাব। স্পেন থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ, ইতালি থেকে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান, ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার লিগটিতে নাম লেখায়। পরে রিয়াল, বার্সা ও জুভেন্টাস ছাড়া বাকি ৯টি দল নাম প্রত্যাহার করে নেয়। 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / বার্সেলোনা / জুভেন্টাস / ইউরোপিয়ান সুপার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net