Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
উইম্বলডন জিতে ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2021, 10:40 pm
Last modified: 12 July, 2021, 12:00 am

Related News

  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন জিতলেন আলকারাজ
  • চীনে শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাবেক টেনিস তারকার 
  • বিয়ের আংটিসহ টেনিস জুতা হারানোর পর নিজেকে ‘নির্বোধ’ বললেন অ্যান্ডি মারে
  • অলিম্পিকে হেরে র‌্যাকেট আছড়ে ভাঙলেন জোকোভিচ

উইম্বলডন জিতে ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ

ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের এটা ষষ্ঠ উইম্বলডন শিরোপা। 
টিবিএস ডেস্ক
11 July, 2021, 10:40 pm
Last modified: 12 July, 2021, 12:00 am
উইম্বলডনের শিরোপায় জোকোভিচের চুমু। ছবি: রয়টার্স

রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল; টেনিসের দুই কিংবদন্তি। সাবেক নন, তারা এখনও আছেন মাঠের লড়াইয়ে। কীর্তি তাদেরকে কিংবদন্তির খেতাব এনে দিয়েছে। তাদের পথেই হাঁটা নোভাক জোকোভিচকে এখনও কিংবদন্তি ডাকা হয় না। কিন্তু মজার ব্যাপার হলো, এই তিন টেনিস তারকা এখন একই বিন্দুতে। উইম্বলডন জিতে ফেদেরার ও নাদালের সর্বোচ্চ গ্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সার্বিয়ান এই টেনিস সুপার স্টার। তিন জনের গ্র্যান্ড স্ল্যামই এখন ২০টি করে।

রোববার লন্ডনের অল ইংল্যান্ড টেনিসের সেন্টার কোর্টে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের এটা ষষ্ঠ উইম্বলডন শিরোপা। 

রেকর্ড ছোঁয়ার মঞ্চে শুরুতে হোঁচট খান জোকোভিচ। ভালো অবস্থানে থেকেও প্রথম সেট হেরে যান তিনি। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা বেরেত্তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতার প্রথম সেটে ৭-৬ (৭/৪) গেমে জোকোভিচকে হারিয়ে দেন। এরপর অবশ্য আর জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি তিনি। পরের তিন সেট জিতে সেরার মুকুট জেতেন নাম্বার ওয়ান। 

২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর জোকোভিচের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি লেখা হয় ফেদেরারের হাত ধরে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েন সুইস এই টেনিস কিংবদন্তি। ফেদেরারের রেকর্ডটি টেকে মাত্র দুই বছর। গত বছর নিজের সাম্রাজ্য ফরাসি ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলেন নাদাল। দুই কিংবদন্তির পাশে নিজের নামটি বসালেন জোকোভিচ। এবার তার আরও এগিয়ে যাওয়ার পালা। 

নিজের রেকর্ড ছোঁয়ায় জোকোভিচকে অভিনন্দন জানিয়েছেন ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, 'তোমার ২০তম শিরোপা জয়ে অভিনন্দন। টেনিস চ্যাম্পিয়নদের একটি বিশেষ যুগে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। দারুণ পারফরম্যান্স, ওয়েল ডান।'

Related Topics

টপ নিউজ

নোভাক জকোভিচ / টেনিস খেলোয়াড় / উইম্বলডন টেনিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন জিতলেন আলকারাজ
  • চীনে শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাবেক টেনিস তারকার 
  • বিয়ের আংটিসহ টেনিস জুতা হারানোর পর নিজেকে ‘নির্বোধ’ বললেন অ্যান্ডি মারে
  • অলিম্পিকে হেরে র‌্যাকেট আছড়ে ভাঙলেন জোকোভিচ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net