Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ইমরান ঝড়ের পর এনামুল-রাজার বোলিং তোপে জিতল দোলেশ্বর 

খেলা

টিবিএস রিপোর্ট
02 June, 2021, 02:05 pm
Last modified: 02 June, 2021, 02:09 pm

Related News

  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন
  • ‘এখন থেকে কেউ-ই আর নারী আম্পায়ার নিয়ে আপত্তি জানাবে না’

ইমরান ঝড়ের পর এনামুল-রাজার বোলিং তোপে জিতল দোলেশ্বর 

খুব বেশি বড় সংগ্রহ ছিল না প্রাইম দোলেশ্বরের। এরপরও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দলটিকে। ম্যাচসেরা ইমরান উজ্জামানের ঝড়ো ইনিংসের পর বল হাতে দলকে পথে দেখান এনামুল জুনিয়ার, শরিফুল্লাহরা।
টিবিএস রিপোর্ট
02 June, 2021, 02:05 pm
Last modified: 02 June, 2021, 02:09 pm

খুব বেশি বড় সংগ্রহ ছিল না প্রাইম দোলেশ্বরের। এরপরও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দলটিকে। ম্যাচসেরা ইমরান উজ্জামানের ঝড়ো ইনিংসের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে তারা। বল হাতে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র, রেজাউর রহমান রাজা, কামরুল ইসলাম রাব্বি, শরিফুল্লাহরা।

তাদের বোলিংয়ে বুধবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ইমরানের ঝড়ো ইনিংস ও আরও কয়েকটি মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৪৯ রান তোলে দোলেশ্বর। জবাবে ফরহাদ হোসেন ও রিশাদ হোসেনের লড়াইয়ের পরও ১৩০ রানে অলআউট হয়ে যায় খেলাঘর।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খেলাঘর। দলীয় ৭ রানেই ওপেনার সাদিকুর রহমানকে হারায় তারা। তাকে ফেরান ম্যাচে ২ ওভারে মাত্র ৭ রান খরচা করা ডানহাতি অফ স্পিনার শরিফুল্লাহ। আরেক ওপেনার ইতমিয়াজ হোসেন তান্নাও টিকতে পারেননি, ৩ রান করে রাব্বির শেকারে পরিণত হন তিনি। 

 শুরুর এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ১ রান করেই থামেন। পুরো ইনিংসে ফরহাদ হোসেন ও লেগ স্পিনার রিশাদ হোসেনই যা লড়াই করেছেন। ফরহাদ ৩৩ ও রিশাদ ৬৭ রান করেন। এ ছাড়া সালমান হোসেন ১৪ ও মেহেদী হাসান মিরাজ ১২ রান করেন। দোলেশ্বরের রাব্বি, এনামুল জুনিয়র ও রাজা ২টি করে উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও শরিফুল্লাহ।

এরআগে দোলেশ্বরের ইনিংস উদ্বোধন করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ইমরান। ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করে আউট হন। দারুণ শুরুর পরও অবশ্য দোলেশ্বরের বাকি ব্যাটসম্যানরা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফজলে মাহমুদ ১৪, সাইফ হাসান ২৮, মার্শাল আইয়ুব ২১ ও শামীম হোসেন ১৬ রান করেন। খেলাঘরের খালেদ খান ও মাসুম খান ২টি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / এনামুল হক জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন
  • ‘এখন থেকে কেউ-ই আর নারী আম্পায়ার নিয়ে আপত্তি জানাবে না’

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net