Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন রশিদ খান

খেলা

টিবিএস ডেস্ক
12 July, 2020, 03:10 pm
Last modified: 12 July, 2020, 03:11 pm

Related News

  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • ‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’
  • লারার ভবিষ্যদ্বাণী সত্যি হলো, সেমিতে উঠলো আফগানিস্তান
  • ‘আমরা দেশের মানুষকে খুশি করতে চেয়েছি’
  • যুব বিশ্বকাপে আফগানিস্তান দলে নবীর ছেলে, রশিদের ভাগনে

আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন রশিদ খান

এখন পর্যন্ত বিশ্বকাপের নক আউট পর্বেই জায়গা করে নিতে পারেনি আফগানিস্তান। এমন একটি দলের ক্রিকেটার হয়ে কঠিন এই শপথ নিয়ে নিলেন রশিদ খান। 
টিবিএস ডেস্ক
12 July, 2020, 03:10 pm
Last modified: 12 July, 2020, 03:11 pm

আফগানিস্তানের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা খুব একটা সমৃদ্ধ নয়। যে কয়বার বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে, আফগানিস্তানের জন্য অংশগ্রহণ করাটাই বড় কথা হয়ে থেকেছে। এখন পর্যন্ত নক আউট পর্বেই জায়গা করে নিতে পারেনি দলটি। এমন একটি দলের ক্রিকেটার হয়ে কঠিন এক শপথ নিয়ে নিলেন রশিদ খান। 

আফগানিস্তানের তারকা এই লেগ স্পিনার জানিয়েছেন, তার দেশ বিশ্বকাপ জেতার পর বিয়ে করবেন তিনি। এরআগে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আফগানিস্তানের আজাদী রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কঠিন এই পণ করে বসেন রশিদ।

৭৪৯ পয়েন্ট নিয়ে আইসিসির টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা রশিদ সাক্ষাৎকারে বলেন, 'আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ জেতার পরে আমি বাগদান সারব এবং বিয়ে করব।'  

ছোট দলের বড় তারকা রশিদ খান। ইতোমধ্যে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করা এই ক্রিকেটার অবশ্য প্রতিজ্ঞা পূরণ করার জন্য সময় পাচ্ছেন। মাত্র ২১ বছর বয়স চলছে তার। আগামী তিন বছরের মধ্যে তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। এরআগে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ আছে আফগানিস্তানের। যদিও বিশ্বকাপে অংশ নেওয়াই নিশ্চিত নয় তাদের। কারণ বাছাই পর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হয় আফগানিস্তানকে। সেখানে বিশ্বকাপ জিতে বিয়ে করার প্রতিজ্ঞাটা রশিদের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা বলাই বাহুল্য। 

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফগান এই লেগ স্পিনার। অভিষেকের ৫ বছরে দেশের হয়ে ৪টি টেস্ট, ৭১টি ওয়ানডে ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন রশিদ। তিন ফরম্যাটেই আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। 

ওয়ানডেতে রশিদ উইকেট নিয়েছেন ১৩৩টি। ৪৮ টি-টোয়েন্টিতে তার শিকার ৮৯ উইকেট। এ ছাড়া ৪ টেস্টে রশিদের নামের পাশে আছে ২৩টি উইকেট।

Related Topics

রশিদ খান / আফগান ক্রিকেটার / তারকা লেগ স্পিনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • ‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’
  • লারার ভবিষ্যদ্বাণী সত্যি হলো, সেমিতে উঠলো আফগানিস্তান
  • ‘আমরা দেশের মানুষকে খুশি করতে চেয়েছি’
  • যুব বিশ্বকাপে আফগানিস্তান দলে নবীর ছেলে, রশিদের ভাগনে

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net