Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
আগামী বিপিএলেও থাকছে না ফ্র্যাঞ্চাইজি

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2021, 08:05 pm
Last modified: 17 November, 2021, 08:12 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

আগামী বিপিএলেও থাকছে না ফ্র্যাঞ্চাইজি

সর্বশেষ বিপিএলে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি, আগামী আসরেও একই পরিকল্পনায় এগোতে চায় বিসিবি। সেটা হলে আগের ছয় আসরের মতো ঢাকা ডাইনামাইটস বা রংপুর রাইডার্সের নামের কোনো দল থাকবে না।
টিবিএস রিপোর্ট
17 November, 2021, 08:05 pm
Last modified: 17 November, 2021, 08:12 pm

আগামী বছরের শুরুতে আয়োজন করা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জানুয়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরটি আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি)। এই আসরেও থাকছে না ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলের মতো সাতটি দল নিয়ে বিপিএল আয়োজন করার ইচ্ছা বিসিবি। 

এমনই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। সেটা হলে আগের ছয় আসরের মতো ঢাকা ডাইনামাইটস বা রংপুর রাইডার্সের নামের কোনো দল থাকবে না। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। 

প্রথম ছয় বছরের চক্র শেষ করে আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। যে কারণে সর্বশেষ বিপিএলে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি, আগামী আসরেও একই পরিকল্পনায় এগোতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বছরের চুক্তিতে সাতটি নতুন দল নিয়ে আয়োজন করা হতে পারে বিপিএল। 

এ বিষয়ে বিসিবির ওই কর্মকর্তা বলেন, 'গত বিপিএলে সাতটি দল নিয়ে বিসিবির তত্ত্বাবধানে আমরা এই আসরটি আয়োজন করেছিলাম। এবারও একইভাবে বিপিএল আয়োজন করার পরিকল্পনা আমাদের। তাদের সঙ্গে আমাদের এক বছরের চুক্তি হবে। তবে এটা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হবে না। পুরনো দলগুলোর সঙ্গেও আপাতত কোনো চুক্তি হচ্ছে না।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সর্বশেষ আসরটি বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত হয়। খেলোয়াড়দের পারিশ্রমিক থেকে শুরু করে থাকা, খাওয়া, যাতায়াতসহ সবকিছুর দেখভাল করে বিসিবি। দলগুলো ছিল খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিসিবি / ফ্র্যাঞ্চাইজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net