Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
06 August, 2021, 10:45 pm
Last modified: 07 August, 2021, 02:27 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস

এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদের দল চাইলে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার দিকে দৃষ্টি দিতেই পারে।
টিবিএস রিপোর্ট
06 August, 2021, 10:45 pm
Last modified: 07 August, 2021, 02:27 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

২০০৫ সালের পর ২০১৭; ১২ বছরের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি জয়ের দেখা পেতে এই অপেক্ষা একটু বেশিই কিনা! ওয়ানডের পর টেস্টেও জয়, কিন্তু টি-টোয়েন্টিতে চারবারের দেখায় শুধু হতাশাই মিলেছে। টেস্ট জয়ের চার বছর পর প্রথম টি-টোয়েন্টি জয়। এরপর অজিদের বিপক্ষে কেবলই বাংলাদেশের বিজয়ের গল্প। দ্বিতীয় টি-টোয়েন্টির পর তৃতীয় টি-টোয়েন্টিতেও বিজয় নিশান ওড়ালো বাংলাদেশ। 

পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। বাকি দুটি ম্যাচ এখন নিতান্তই নিয়ম রক্ষার। বাংলাদেশ চাইলে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার দিকে দৃষ্টি দিতেই পারে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একাই দলকে পথ দেখিয়েছেন। শেষের দিকে বল হাতে ইতিহাস গড়েন নাথান এলিস। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার। যা টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ঘটনা। 

জবাবে খারাপ শুরুর পরও চাপ সামলে নেওয়া অস্ট্রেলিয়াকে পথ দেখিয়ে এগিয়ে নেন এই সিরিজের সব ম্যাচেই রানের দেখা পাওয়া মিচেল মার্শ। অবশ্য তার হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে থাকা অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। সফরকারীদের ইনিংস থেমে যায় ১১৭ রানে। ২০ ওভারের ম্যাচে এটাই অস্ট্রেলিয়ার জন্য সর্বনিম্ন লক্ষ্য, যেটা তাড়া করতে পারেনি দলটি। অন্যদিকে এই ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রান করেও জিতলো বাংলাদেশ।

পুরো ম্যাচ থেকেই রোমাঞ্চ ছড়িয়েছে। আশা-নিরাশার দোলাচলে দুলেছে দুই দলই। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের মুখে। এই হাসি ছিনিয়ে আনার পেছনে দুজনের নাম বড় করে; মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমান। ম্যাচ সেরা মাহমুদউল্লাহর ৫২ রানের ইনিংসটি ছিল মহা কার্যকর। এরপর বল হাতে অজিদের রীতিমতো শাসন করেছেন মুস্তাফিজ।

অধিনায়কের মুখে চওড়া হাসি। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, সাকিব আল হাসান, নাসুম আহমেদরা, কিন্তু অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রেখেছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৯ রান খরচা করেন বাঁহাতি এই পেসার। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার যখন ২৩ রান দরকার, ১৯তম ওভারটি করতে যান মুস্তাফিজ। এই ওভারে অ্যালেক্স ক্যারি ও ড্যান ক্রিশ্চিয়ানকে রীতিমতো বোকা বানিয়ে ফেলেন মুস্তাফিজ। মাত্র ১ রান দেন তিনি। শেষ ওভারে ২২ রান তাড়ায় মাহেদী হাসানের ওভার থেকে ১১ রান তোলে সফরকারীরা। 

যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টানা তিনটি মাচ জিতলো বাংলাদেশ। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টানা তিন ম্যাচ জিতলো তারা। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এ নিয়ে সাতটি সিরিজ জয়ের সাফল্য জমা পড়লো দলটির ঝুলিতে (এর মধ্যে তিনটি সিরিজ ছিল একটি ম্যাচের)। 

উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে রান তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংস উদ্বোধন করেন বেন ম্যাকডারমট ও অধিনায়ক ম্যাথু ওয়েড। এই দুজন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। দলীয় ৮ রানেই ওয়েডকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। 

প্রথম উইকেট হারানোর চাপ অবশ্য সহজেই কাটিয়ে তোলেন এই সিরিজে প্রথম সুযোগ পাওয়া ম্যাকডারমট ও দারুণ ছন্দে থাকা মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন এ দুজন। সাকিব আর হাসানের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২১ বলে ২টি ছক্কায় ৩৫ রান করেন ম্যাকডারমট। 

কিছুক্ষণ পরই ময়জেস হেনরিকসকে ফেরান শরিফুল ইসলাম। এবারও দলকে চাপ বুঝতে দেননি আগের দুই ম্যচে ৪৫ রান করে করা মিচেল মার্শ। অ্যালেক্স ক্যারিকে নিয়ে এগোতে থাকেন তিনি। এবার যদিও বেশি পথ পাড়ি দেওয়া হয়নি তার। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করে শরিফুলের শিকার হন তিনি। ৪৭ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫১ রান করে থামেন তিনি। 

জয়ের পর নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের ক্রিকেটার-কোচিং স্টাফদের। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

এরপর দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও ড্যান ক্রিশ্চিয়ান দলকে জয়ের হাসি এনে দিতে পারেননি। ক্যারি ২০ ও ক্রিশ্চিয়ান ৭ রানে অপরাজিত থাকেন। শরিফুল ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সাকিব ও নাসুম। 

বৃষ্টি হানার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন মাহমুদউল্লাহ। শুরুটা হয় দুঃস্বপ্নের মতো, দলীয় ৩ রানেই নেই দুই ওপেনার। তখন মনে হচ্ছিল, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা তাহলে ভুলই হয়ে গেল। সেই ভুল ঠিক করতে মাহমুদউল্লাহই রাখেন বড় অবদান। তার ব্যাটেই লড়াইয়ের পূঁজি পায় বাংলাদেশ। 

নাঈম শেখ ও সৌম্য সরকার কিছু বুঝে ওঠার আগেই ফিরে যান। ৩ রানেই দুই উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। যদিও এই জুটি বড় হয়নি। দলীয় ৪৭ রানে থামেন আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবার ১৫ বছর পূর্ণ করা সাকিব। এর আগে ১৭ বলে ৪টি চারে ২৬ রান করেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহই ব্যাট হাতে যা লড়াই করেছেন। দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৪টি চারে ৫২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। টি-টোয়েন্টিতে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি। আফিফ হোসেন ধ্রুবও ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান রান আউট হয়ে থামেন। এ ছাড়া নুরুল হাসান সোহান ১১ রান করেন। 

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান এলিস। এরপরের দুই বলে টানা দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টির হ্যাটট্রিক রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করেন তিনি। টি-টোয়েন্টিতে প্রথম অভিষিক্ত বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ডানহাতি এই অজি পেসার। ম্যাচে এই ৩ উইকেটেই পয়েছেন তিনি। এ ছাড়া জস হ্যাজেলউড ও অ্যাডাম জ্যাম্পা ২টি করে উইকেট নেন।   ৃ

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net