Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
অভিষেকেই রেকর্ড বই এলোমেলো করে দিলেন আফগান ব্যাটসম্যান 

খেলা

টিবিএস ডেস্ক
21 January, 2021, 06:50 pm
Last modified: 21 January, 2021, 06:59 pm

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • কোনো রান না দিয়ে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার
  • অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান
  • ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড!

অভিষেকেই রেকর্ড বই এলোমেলো করে দিলেন আফগান ব্যাটসম্যান 

ছক্কা মেরে রানের খাতা খুললেন। হাফ সেঞ্চুরিও পূর্ণ করলেন ছক্কায়। এরপর আরও ছক্কার বাহার। ছক্কায় ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। তাতে অভিষেক ওয়ানডে খেলতে নেমেই বিশ্ব রেকর্ডের মালিক হয়ে যান আফগানিস্তানের এই তরুণ ব্যাটসম্যান। 
টিবিএস ডেস্ক
21 January, 2021, 06:50 pm
Last modified: 21 January, 2021, 06:59 pm

ছক্কা মেরে রানের খাতা খুললেন। হাফ সেঞ্চুরিও পূর্ণ করলেন ছক্কায়। এরপর আরও ছক্কার বাহার। ছক্কায় ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। তাতে অভিষেক ওয়ানডে খেলতে নেমেই  বিশ্ব রেকর্ডের মালিক হয়ে যান আফগানিস্তানের এই তরুণ ব্যাটসম্যান।

বৃহস্পতিবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ছক্কার পশরা সাজিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী গুরবাজ। এর মধ্যে একটি বিশ্ব রেকর্ড, অর্থাৎ তার আগে অভিষেকে এমন কীর্তি গড়তে পারেননি বিশ্ব ক্রিকেটের কোনো ব্যাটসম্যান।

অথচ গুরবাজের শুরুটায় ছিল না দাপট। প্রথম রানের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। নবম বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন গুরবাজ। এরপর যতোটা সময় গড়িয়েছে, নিজের শাসন কায়েম করেছেন আফগান ডানহাতি এই ওপেনার।

৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি পূর্ণ করতে একটু রয়েসয়েই ব্যাটিং করেন গুরবাজ। ১১৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। ৮টি চার ও ৯টি ছক্কায় ১২৭ বলে ১২৭ রান করে আউট হন আফগান এই ব্যাটসম্যান।

১২৭ রানের ইনিংস দিয়ে কয়েকটি রেকর্ডে নিজের নাম খোদাই করে নিয়েছেন গুরবাজ। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা একমাত্র আফগান ব্যাটসম্যান তিনিই। তার আগে আফগানদের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান উসমান গনি। ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে ৭০ রান করেন গনি।

রেকর্ডময় সেঞ্চুরির পর গুরবাজের উদযাপন। ছবি: আবু ধাবি ক্রিকেট

অভিষেকে ছক্কা মারার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন গুরবাজ, গড়েছেন বিশ্ব রেকর্ড। তার আগে কোনো ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে ৫টির বেশি ছক্কা মারতে পারেননি। গুরবাজ সেই সংখ্যাটা নিয়ে গেছেন নয়ে। 

অভিষেকে বেশি ছক্কা মারার রেকর্ডটি এতোদিন নভজোত সিং সিধুর দখলে ছিল। ১৯৮৭ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ভারতের সাবেক এই ব্যাটসম্যানের। ক্রেইগ ম্যাকডার্মট, ব্রুস রেইডদের মতো বোলারদের সামলে ৭৩ রানের ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা মেরেছিলেন সিধু। 

গুরবাজ তার ১২৭ রানের ইনিংস দিয়ে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন। ওয়ানডে অভিষেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ডের মালিক এখন গুরবাজ। আগের রেকর্ডটি ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের। ১৯৯২ সালে অভিষেক ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

ছক্কার রেকর্ডে আফগানিস্তানের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন গুরবাজ। সেটা শুধু অভিষেকে নয়, ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এখন তার। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ শাহজাদের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলার পথে ৮টি ছক্কা মারেন শাহজাদ।

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ডের মালিকও হয়ে যেতে পারতেন গুরবাজ। এর জন্য তাকে করতে হতো আরও ২১ রান। তার আউট হওয়ার সময় বাকি ছিল আরও ১২ ওভার। কিন্তু এই রেকর্ডটি নিজের করে নিতে পারেননি আফগান ওপেনার। এই রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেন সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যান। 

গুরবাজের রেকর্ডময় অভিষেকের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৮৭ রান তুলেছে আফগানরা। লেগ স্পিনার রশিদ খান খেলেছেন ৫৫ রানের ইনিংস। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে আয়ারল্যান্ড। 

Related Topics

টপ নিউজ

রহমতউল্লাহ গুরবাজ / আফগান ক্রিকেটার / বিশ্বরেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • কোনো রান না দিয়ে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার
  • অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান
  • ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড!

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net