Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অনিশ্চয়তা কাটিয়ে আই লিগে খেলতে যাচ্ছেন জামাল

খেলা

টিবিএস রিপোর্ট
24 December, 2020, 03:40 pm
Last modified: 24 December, 2020, 05:14 pm

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো
  • বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাকিবের আহ্বান
  • 'খুবই দুঃখজনক মনমানসিকতা': জামালের আর্জেন্টিনায় খেলার স্বপ্ন ভাঙল শেখ রাসেল ক্লাবের বাধায়!

অনিশ্চয়তা কাটিয়ে আই লিগে খেলতে যাচ্ছেন জামাল

কাতার থেকে গত ১০ ডিসেম্বর দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। কিন্তু ফেরার পথে করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। পরে তাকে দোহার একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। করোনামুক্ত হয়ে ২২ ডিসেম্বর দেশে ফেরেন জামাল।
টিবিএস রিপোর্ট
24 December, 2020, 03:40 pm
Last modified: 24 December, 2020, 05:14 pm

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কা জেগেছিল। গুঞ্জন উঠেছিল কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা হচ্ছে না জামাল ভূঁইয়ার। বাংলাদেশ অধিনায়কের বিকল্প খেলায়াড় খুঁজছে দলটি। কিন্তু বিষয়টি গুঞ্জনই থেকে গেছে। অনিশ্চয়তা কাটিয়ে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলতে যাচ্ছেন জামাল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ৯ জানুয়ারি মাঠে গড়াবে ভারতের জনপ্রিয় ফুটবলের আসর আই লিগ। এই টুর্নামেন্টে কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে বেশ আগেই। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ে জামাল দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা, এ নিয়ে তার আই লিগ খেলায় অনিশ্চয়তা তৈরি হয়। 

বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গত মাসের শেষদিকে কাতারে যায় বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটিতে কাতারের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ৫-০ ব্যবধানে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচের পর দল ফিরে এলেও জামাল কাতারে থেকে যান। 

কাতার থেকে গত ১০ ডিসেম্বর দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এই তারকার। কিন্তু ফেরার পথে করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। পরে তাকে দোহার একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। করোনামুক্ত হয়ে ২২ ডিসেম্বর দেশে ফেরেন জামাল। এরপর আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।

কলকাতা যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন জামাল। আজই দলের সঙ্গে যোগ দেবেন জানিয়ে তারকা এই ফুটবলার বলেন, 'আজ কলকাতা যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ কলকাতা মোহামেডানে যোগ দিব।'

সর্বশেষ বাংলাদেশি ফুটবলার ২০১৪ সালে অ্যাটলেটিকো দি কলকাতার হয়ে খেলেন মামুনুল ইসলাম মামুন, এবার খেলতে গেলেন জামাল। কলকাতা মোহামেডান থেকে প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা (৭ হাজার ডলার) পারিশ্রমিক পাবেন বাংলাদেশ অধিনায়ক। 

Related Topics

টপ নিউজ

জামাল ভূঁইয়া / কলকাতা মোহামেডান / আই লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো
  • বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাকিবের আহ্বান
  • 'খুবই দুঃখজনক মনমানসিকতা': জামালের আর্জেন্টিনায় খেলার স্বপ্ন ভাঙল শেখ রাসেল ক্লাবের বাধায়!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net