Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল; আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশ

অনলাইন ডেস্ক
16 June, 2019, 03:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল; আত্মসমর্পণের নির্দেশ

জেসমিনকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করে রোববার (১৬ জুন)  নতুন এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ।
অনলাইন ডেস্ক
16 June, 2019, 03:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
টাকা আত্মসাত মামলার আসামি হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম

প্রায় শতকোটি টাকা আত্মসাতের এক মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

জেসমিনকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করে রোববার (১৬ জুন)  নতুন এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ। 

আদালতে মামলার বাদীপক্ষে দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান আর আসামীপক্ষের আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। 

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ চলতি বছরের ১০ মার্চ তাকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। রোববার আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। 

২০১৬ সালের ১ নভেম্বর দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন, জেসমিনসহ ১৬ জনকে আসামী করে মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন। একইদিন বিকালে দুদকের একটি দল জেসমিনকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করে।

দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, “হল-মার্কের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে আনোয়ারা স্পিনিং মিলসের মালিক এবং মীর জাকারিয়াকে ম্যাক্স স্পিনিং মিলসের মালিক সাজিয়ে জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখায় একটি হিসাব খোলেন।”

মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠান দুটির মাধ্যমে ব্যাক-টু-ব্যাক এলসির কোনো মালামাল আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও আমদানি-রপ্তানির ভুয়া রেকর্ডপত্র তৈরি করে সোনালী ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা তুলে আত্মসাত করেন।

দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ২০১৮ সালের ১১ জুলাই জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন। 
 
Related Topics

হলমার্ক / হলমার্ক কেলেঙ্কারি / জেসমিন ইসলাম / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net