Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কংগ্রেস প্রধানের পদ ছাড়লেন রাহুল গান্ধী

বাংলাদেশ

অনলাইন ডেস্ক
05 July, 2019, 02:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
  • এপস্টিনের নথি প্রকাশে কংগ্রেসের অনুমোদন, পাঠানো হচ্ছে ট্রাম্পের কাছে
  • ‘কখনো সীমা, কখনো সুইটি’; হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার একই ব্রাজিলীয় মডেলের ছবি: রাহুল
  • মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা

কংগ্রেস প্রধানের পদ ছাড়লেন রাহুল গান্ধী

‘খুব কম লোকেরই এমন সাহস আছে’ : রাহুলের পদত্যাগে বোন প্রিয়াঙ্কা
অনলাইন ডেস্ক
05 July, 2019, 02:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

গত ৩ জুলাই (বুধবার) কংগ্রেস প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন রাহুল গান্ধী। নিজের পদত্যাগের কথা টুইটারে চিঠি লিখে জানিয়েছেন তিনি। ওই চিঠিতে রাহুল লিখেছেন, ‘হারের দায় নিতে হবে কংগ্রেসকে। দলকে টেনে তুলতে দলে অনেক বদল করতে হবে।’

লোকসভা নির্বাচনে পরাজয়ের পর গত ২৫ মে কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন রাহুল গান্ধী। সে সময় দল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নি। এবার তিনি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে। 

দলত্যাগের চিঠিতে রাহুল জানান, ‘ কংগ্রেসের হয়ে কাজ করা সম্মানের। দলীয় মূল্যবোধ ও আদর্শ আমাদের সুন্দর জাতি গঠনের জীবনীশক্তি হিসেবে কাজ করেছে। আমি এই দেশ ও আমার দলের কাছে ঋণী। সেই সঙ্গে থাকছে অসীম কৃতজ্ঞতা ও ভালবাসা।’

 ওই চিঠির পর দলের সভাপতির পদ থেকে ইস্তফার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপরই টুইট করে ভাইয়ের পাশে দাঁড়ান দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি লিখেন, তোমার ‘এই সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তুমি যা করেছ তা খুব কম মানুষই করার সাহস দেখাতে পারে।’ 

এদিকে রাহুলের পর কে হচ্ছেন কংগ্রেসের সভাপতি, ভারতের রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

কংগ্রেসের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বেশির ভাগ সময় কংগ্রেসের নেতৃত্বে থেকেছেন নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হবার পর কংগ্রেসের সভাপতি হন সীতারাম কেশরী। কিন্তু দলটির অবস্থা সেসময় বেশ নাজুক হয়ে যায়। এসময় বেশ কয়েকজন জেষ্ঠ্য নেতার অনুরোধে দলটির দায়িত্ব নেনে সোনিয়া গান্ধী।  

২০১৪ সালের নির্বাচনে হেরে যায় কংগ্রেস। এরপর ২০১৭ সালে ডিসেম্বরে কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী।এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতের ১৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটিও আসন পায়নি কংগ্রেস। এরপরই দলের সভাপতির পদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান রাহুল।  তবে একজন ভালো উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দলকে সময় দেবেন বলে জানিয়েছেন রাহুল। আর ‘সুশৃঙ্খল সৈনিক’ হিসেবে তিনি দলের জন্য কাজ করে যাবেন।    

Related Topics

কংগ্রেস / রাহুল গান্ধী / প্রিয়াঙ্কা গান্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
  • এপস্টিনের নথি প্রকাশে কংগ্রেসের অনুমোদন, পাঠানো হচ্ছে ট্রাম্পের কাছে
  • ‘কখনো সীমা, কখনো সুইটি’; হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার একই ব্রাজিলীয় মডেলের ছবি: রাহুল
  • মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net