Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আদমশুমারিতে গণনায় আসবেন প্রবাসীরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেওয়া মানুষের সংখ্যা কত?
  • সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
  • বিতর্কিত জাত গণনা কেন ভারতের আদমশুমারিতে ফিরছে আবার?
  • শিক্ষা, কর্মসংস্থান থেকে বঞ্চিত পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণের বেশি
  • দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন!

আদমশুমারিতে গণনায় আসবেন প্রবাসীরাও

২০২১ সালে শুরু হতে যাওয়া আদমশুমারিকে সামনে রেখে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল এ ঘোষণা দেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
টিবিএস রিপোর্ট
10 July, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

জীবিকা আর শিক্ষার প্রয়োজনে দেশের বাইরে থাকা প্রায় ১ কোটি মানুষ স্বাধীনতার ৪৭ বছর ধরে দেশের জনসংখ্যার হিসাবের বাইরে আছেন। দেশের ষষ্ঠ আদমশুমারিতে প্রবাসীদের পাশাপাশি দেশে অবস্থানরত বিদেশিরাও গননায় আসবেন বলে জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

২০২১ সালে শুরু হতে যাওয়া আদমশুমারিকে সামনে রেখে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল এ ঘোষণা দেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কীকে স্মরণীয় করতে ২০২১ সালের ১৭ মার্চ রাত ১২টা সময়কে শুমারি মূহুর্ত ধরার ঘোষণা দেয়া হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের ১৭ মার্চ থেকে জনশুমারির কাউন্ট ডাউন শুরু হবে। শুমারি মূহুর্ত থেকে পরবর্তী সাত দিন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিদেশে অবস্থানরত প্রায় ১ কোটির মতো প্রবাসীদের গননার আওতায় আনার পাশাপাশি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশে অবস্থানকারী বিদেশীদেরও গণনা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস বলেন, “এই শুমারির ফলাফলের উপর অন্যান্য জরিপের ফলাফলও নির্ভর করে। শুমারির তথ্যে প্রকৃত জনসংখ্যা বেড়ে গেলে মাথাপিছু আয় কমে যাবে। এ জন্য শুমারিটি সঠিকভাবে করতে হবে।”

দেশব্যপী শুমারি পরিচালনা অনেক কঠিন হলেও সঠিকভাবে এর কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষ্ণা গায়েন বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ সূচকের তথ্য সরাসরি এবং ৯৭টি সূচকের ডিনোমিনেটর এই শুমারি থেকে থেকে পাওয়া যাবে।” 

শুমারি পর্যন্ত আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক জরিপের মাধ্যমে বিশদ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।

জাতিসংঘের জনংখ্যা তহবিলের (ইউএনএফপি) পিপিআর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাহাবুব-ই আলম অনুষ্ঠানে বলেন, এসডিজি অর্জনের বিভিন্ন সূচিতে তথ্য ঘাটতি রয়েছে, যা এই শুমারির মধ্য দিয়ে অনেকটা পুরণ হবে।

এ সময় পরিসংখ্যান ব্যুরোর সেন্সাস উইং পরিচালক মো. জাহিদুল হক সরদার বলেন, “১৯৭৪ সালে প্রথম আদমশুমারির ধারবাহিকতায় ২০১১ সালে পঞ্চম শুমারি অনুষ্ঠিত হয়। ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদম শুমারি ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী জনশুমারি ও গৃহগণনা নামে পরিচিত হবে।”

অনুষ্ঠানে বিবিএস কর্মকর্তারা জানান, ২০১১ সালের আমদশুমারিতে মোট ২৫টি প্রশ্ন থাকলেও এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পর্ক রেখে নতুন শুমারিতে প্রশ্নের সংখ্যা বাড়ছে।

Related Topics

আদমশুমারি / পরিসংখ্যান ব্যুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেওয়া মানুষের সংখ্যা কত?
  • সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
  • বিতর্কিত জাত গণনা কেন ভারতের আদমশুমারিতে ফিরছে আবার?
  • শিক্ষা, কর্মসংস্থান থেকে বঞ্চিত পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণের বেশি
  • দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন!

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net