Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি নিয়ে আলোচনায় আগ্রহী পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 May, 2022, 10:15 pm
Last modified: 28 May, 2022, 10:23 pm

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি নিয়ে আলোচনায় আগ্রহী পুতিন

ফ্রান্স ও জার্মানির সরকার প্রধানদের সাথে টেলিফোন সংলাপে পুতিন বলেছেন, “খাদ্যশস্যের বাধামুক্ত সরবরাহের উপায় খুঁজে বের করতে রাশিয়া প্রস্তুত; যার মধ্যে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়টিও রয়েছে।”
টিবিএস ডেস্ক
28 May, 2022, 10:15 pm
Last modified: 28 May, 2022, 10:23 pm
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ক্রেমলিনে রুশ ব্যবসায়ীদের একটি সংগঠনের সাথে বৈঠককালে ভ্লাদিমির পুতিন। ছবি: স্পুটনিক/ আলেক্সি নিকোলোস্কি/ ক্রেমলিন ভায়া রয়টার্স

ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (২৮ মে) ফ্রান্স ও জার্মানির সরকার প্রধানদের সাথে টেলিফোন সংলাপে কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের রপ্তানির বিষয়ে তিনি একথা জানিয়েছেন। পুতিনের আগ্রহের কথা নিশ্চিত করেছে ক্রেমলিন।  

যুদ্ধের আগে বিশ্বের মোট গম সরবরাহের প্রায় একতৃতীয়াংশ করতো রাশিয়া ও ইউক্রেন। রাশিয়া অন্যতম প্রধান সার রপ্তানিকারক। আবার ইউক্রেন ভুট্টা ও সুর্যমুখী তেলের বড় রপ্তানিকারক। যুদ্ধ দেশগুলি থেকে সরবরাহে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। তাতে বহুগুণে বেড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্যের অভাবে স্বল্পোন্নত দেশে দুর্ভিক্ষের আশঙ্কাও করছে। 

এ বাস্তবতায় ক্রেমলিন পুতিনের বক্তব্য তুলে ধরেছে। পুতিন বলেছেন, "খাদ্যশস্যের বাধামুক্ত সরবরাহের উপায় খুঁজে বের করতে রাশিয়া প্রস্তুত; যার মধ্যে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়টিও রয়েছে।"

পুতিন তার প্রতিপক্ষ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে আরও জানিয়েছেন যে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে, দেশটি সারসহ অন্যান্য কৃষি পণ্য রপ্তানি বাড়াবে। সম্প্রতি ইতালি ও অস্ট্রিয়ার সরকার প্রধানদের সাথে আলোচনাকালেও পুতিন এ দাবি করেন। 

ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি করেছে রাশিয়া এবং এখন এই সংকটকে নিজ উদ্দেশ্যসাধনের হাতিয়ার বানিয়েছে। এতে বিশ্বব্যাপী জনমানুষের নাভিশ্বাস উঠছে। 

অন্যদিকে, রাশিয়া সম্পূর্ণ পরিস্থিতির জন্য পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। বন্দর উপকূলে ভাসমান মাইন স্থাপন করে রপ্তানি ব্যাহত করার জন্য ইউক্রেনকেও দোষ দিয়েছে। 

ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন এখন ইউক্রেনের সাথে আলোচনা পুনরায় শুরু করতেও ইচ্ছুক।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, "কিয়েভের অসহযোগিতার কারণে আলোচনা বন্ধ হয়ে যায়, এটি শুরু করার বিষয়ে বিশেষ গুরুত্ব-সহকারে আলোচনা হয়েছে। এবিষয়ে মাখোঁ ও শলৎজকে  রাশিয়ার আন্তরিক ইচ্ছার কথাও জানান পুতিন।"

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / খাদ্য নিরাপত্তা / খাদ্যশস্য রপ্তানি / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net