Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
শ্রীলঙ্কায় চলছে বিক্ষোভ, সেনাবাহিনী ও পুলিশের হাতে জরুরি ক্ষমতা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 May, 2022, 06:15 pm
Last modified: 10 May, 2022, 06:19 pm

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • ভাগ্যবান রাজাপাকসে, ভাগ্যবান শেখ হাসিনা
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

শ্রীলঙ্কায় চলছে বিক্ষোভ, সেনাবাহিনী ও পুলিশের হাতে জরুরি ক্ষমতা

মঙ্গলবার প্রকাশিত একটি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখতে পারবে দেশটির সেনাবাহিনী।
টিবিএস ডেস্ক
10 May, 2022, 06:15 pm
Last modified: 10 May, 2022, 06:19 pm
ছবি- রয়টার্স

শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর এবার সেনাবাহিনী ও পুলিশকে দেওয়া হলো জরুরি ক্ষমতা। এ ক্ষমতার অধীনে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই তারা আটক করতে পারবেন কোনো নাগরিককে।

দেশটিতে সাম্প্রতিক সহিংসতায় সাতজন নিহতের পাশাপাশি ২০০ এরও বেশি মানুষ আহত হয়েছেন।

দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করতে থাকা শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে শাসক দলের আইন প্রণেতা এবং প্রাদেশিক রাজনীতিবিদদের বাড়িঘর, দোকানে আগুন লাগিয়ে দেয়।

মঙ্গলবার প্রকাশিত একটি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখতে পারবে দেশটির সেনাবাহিনী।

এমনকি কারো ব্যক্তিগত যানবাহনসহ ব্যক্তিগত সম্পত্তিও তল্লাশি করতে পারবে তারা।

তবে, বেশ কিছু বিশ্লেষক এই জরুরি ব্যবস্থার অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ছবি- রয়টার্স

কলম্বো ভিত্তিক সেন্টার ফর পলিসি অল্টারনেটিভস থিঙ্ক ট্যাঙ্কের ভাবানি ফনসেকা বলেন, "যেখানে জরুরি অবস্থা এবং কারফিউ উভয়ই জারি করা হয়েছে, সেখানে এধরনের নিয়মের অপব্যবহার যাতে না হয় তা নিশ্চিত কবে কে?"

এর আগে, দেশটিতে বিক্ষোভ বাড়তে থাকায় শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয় শ্রীলঙ্কায়।

চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরেই চলছে সরকার বিরোধী বিক্ষোভ। জনসাধারণের এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রায় পুরো দেশজুড়ে। সরকারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে এবং সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রীর মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে হাম্বানটোটায় অবস্থিত ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সোমবার (৯ মে) সন্ধ্যায়। স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য।

বিগত কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি ও খাদ্য সংকট, দিনব্যাপী বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র।

  • সূত্র- রয়টার্স

Related Topics

টপ নিউজ

মাহিন্দা রাজাপাকসে / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / রাজাপাকসে সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • ভাগ্যবান রাজাপাকসে, ভাগ্যবান শেখ হাসিনা
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net