Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
09 May, 2022, 05:15 pm
Last modified: 10 May, 2022, 01:29 am

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

অর্থনৈতিক সংকটে পর্যদুস্ত দ্বীপ রাষ্ট্রটির প্রধান নগরী কলম্বোসহ অন্য কয়েকটি স্থানে সরকার ও বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের প্রেক্ষিতে কারফিউ জারির পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
09 May, 2022, 05:15 pm
Last modified: 10 May, 2022, 01:29 am
মাহিন্দা রাজাপাকসে। রয়টার্স ফাইল ছবি

সোমবার (৯ মে) পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান আন্দোলন সহিংস আকার ধারণ করায় পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

জানা গেছে, দেশটির রাজধানী কলম্বোসহ বেশ কয়েকটি অঞ্চলে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা পার্টি (এসএলপিপি) ও জোটের ভেতর কয়েক দফা আলোচনার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।

Effective immediately I have tendered my resignation as Prime Minister to the President.

අගමැති ධූරයෙන් ඉල්ලා අස්වීමේ ලිපිය ජනාධිපතිතුමා වෙත යොමු කළෙමි.

— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 9, 2022

সরকারপন্থী ও সরকারবিরোধীদের ভেতর চলমান সংঘর্ষের ভেতর এ সিদ্ধান্তটি এলো। গত শুক্রবার শ্রীলঙ্কাজুড়ে চলমান চরম বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হয়।

শ্রীলঙ্কান ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির রাজধানী কলম্বোতে সরকার ও বিরোধীদলের ভেতর সংঘর্ষের পর বিদ্যমান কারফিউয়ের ভেতরই পদত্যাগ করলেন তিনি।  

স্থানীয় হাসপাতালসূত্রে জানা গেছে, ওই সংঘর্ষের ঘটনা ৭৮ জন আহত হন।

এদিকে, রাজাপাকসেদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক পর্যায়ে রাজাপাকসে পরিবারকে দেশটির রাজনীতি থেকে সরে যাওয়াসহ তাদের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনরত জনতা।  

এদিকে, রাজাপাকসের মুখপাত্র জানিয়েছেন, ৭৬ বছর বয়সী রাজাপাকসে তার ছোটভাই গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পরই এক টুইট বার্তায় রাজাপাকসে তার দেশের জনগণের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান। এছাড়া দেশটির চলমান অর্থনৈতিক সঙ্কট থেকে বেরোনোর পথ খোঁজা হচ্ছে বলেও ওই বার্তায় জানান তিনি।

২০০৫ সালে দেশটির প্রেনিডেন্ট হিসেবে প্রথম ক্ষমতায় বসে রাজাপাকসে।  ২০১৫ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেন তিনি।  এর আগে ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন।। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / মাহিন্দা রাজাপাকসে / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net