Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আর কয়েক ঘণ্টা হয়তো বেঁচে থাকব, আমাদের সাহায্য করুন: মারিউপোলে অবরুদ্ধ মেরিন কমান্ডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2022, 02:50 pm
Last modified: 20 April, 2022, 06:09 pm

Related News

  • ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন
  • পুতিনের সঙ্গে শিগগিরই ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের
  • ট্রাম্প আসার আগপর্যন্ত ‘মাটি কামড়ে’ পড়ে থাকার নির্দেশ যুদ্ধের ময়দানে ক্লান্ত ইউক্রেনীয় সেনাদের
  • মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা  
  • ইউক্রেনজুড়ে নতুন করে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া

আর কয়েক ঘণ্টা হয়তো বেঁচে থাকব, আমাদের সাহায্য করুন: মারিউপোলে অবরুদ্ধ মেরিন কমান্ডার

তার সেনারা আত্মসমর্পণ করবে না। তবে তিনি আহত ৫০০ সেনা এবং শত শত নারী ও শিশুর জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।
টিবিএস ডেস্ক
20 April, 2022, 02:50 pm
Last modified: 20 April, 2022, 06:09 pm
ছবি-রয়টার্স

আজভ উপসাগর তীরের ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোল থেকে এক মেরিন কমান্ডার বুধবার ভোরে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন। সেখানে তিনি দাবি করেন, তার বাহিনীর হাতে হয়তো আর মাত্র কয়েক ঘণ্টা আছে।

বিবিসি এবং অন্যান্য মিডিয়াতে পাঠানো সেই ভিডিওতে মেজর সের্হিয়ে ভলাইনা বলেছেন, তার সেনারা আত্মসমর্পণ করবে না। তবে তিনি আহত ৫০০ সেনা এবং শত শত নারী ও শিশুর জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন।

এক ইস্পাত কারখানার ভূগর্ভস্থ আশ্রয়স্থলে বেসামরিক নাগরিকদের সঙ্গে মেজর আশ্রয় নিয়েছেন।  

মেজর ভলাইনা বলেন, "এটিই হয়তো বিশ্বের কাছে আমাদের শেষ বার্তা। খুব সম্ভব আমাদের হাতে আর মাত্র ক'টা দিন বা ঘণ্টা বাকি আছে"। 

"আমরা বিশ্বনেতাদের আমাদেরকে সাহায্য করার আহ্বান জানাই। তারা যেন আমাদের তৃতীয় কোনো দেশে যাবার ব্যবস্থা করে দেন।" 

রুশ আক্রমণে কোণঠাসা ইউক্রেনীয় যোদ্ধারা বর্তমানে মারিউপোল শহরের আজভস্তাল মেটালার্জিকাল প্লান্টে অবস্থান করছে।

কয়েক সপ্তাহকালের বেশি সময় ধরে রুশ বাহিনী ঘিরে রেখেছে মারিউপোলকে। প্রচণ্ড লড়াই চলছে অবরুদ্ধ নগরীর দখল নিয়ে। এ শহরেই ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, ধ্বংস হয়ে গেছে অধিকাংশ বসতবাড়ি ও অবকাঠামো। 

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর ভলাইনা বলেন, "শত্রুদের ইউনিটগুলোর সংখ্যা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি; তারা আকাশে, আর্টিলারিতে, গ্রাউন্ড ট্রুপে এবং মেশিন ও ট্যাঙ্কে জিতেই চলেছে।" 

প্ল্যান্টে এই মুহূর্তে কতজন ইউক্রেনীয় সৈন্য অবস্থা করছেন তা ভলাইনা জানান নি। তবে তাদের মধ্যে এখনও লড়াইয়ের মনোভাব রয়েছে, সেটি স্বীকার করেছেন। ভলাইনা আরও জানিয়েছেন যে, আহতদের অবস্থা শোচনীয়।  

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে মারিউপোল রাশিয়ার জন্য একটি কৌশলগত লক্ষ্যে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বিবিসিকে বলেছিলেন, তার ধারণা রুশ বোমা হামলায় এখন পর্যন্ত মারিউপোল শহরে প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে।  
 
 

Related Topics

টপ নিউজ

মারিউপোল / ইউক্রেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন
  • পুতিনের সঙ্গে শিগগিরই ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের
  • ট্রাম্প আসার আগপর্যন্ত ‘মাটি কামড়ে’ পড়ে থাকার নির্দেশ যুদ্ধের ময়দানে ক্লান্ত ইউক্রেনীয় সেনাদের
  • মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা  
  • ইউক্রেনজুড়ে নতুন করে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net