Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 April, 2022, 11:10 am
Last modified: 06 April, 2022, 11:23 am

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে।
টিবিএস ডেস্ক
06 April, 2022, 11:10 am
Last modified: 06 April, 2022, 11:23 am
ছবি: রয়টার্স

মন্ত্রিপরিষদের কয়েক ডজন সদস্যের পদত্যাগের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর আগে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে দেশে জরুরি অবস্থা জারি করেছিল শ্রীলঙ্কা সরকার।

তবে চাপের মুখে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে শেষ পর্যন্ত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এদিকে, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্টের বাসভবনের সামনে সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলে নিতে কারফিউ জারি করা হয়েছিল কলোম্বোতে। কিন্তু তা অমান্য করেই রাস্তায় নেমে বিক্ষোভ করে শ্রীলঙ্কাবাসী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরেও নিষেধাজ্ঞা জারি করে সরকার; তবে ১৩ ঘণ্টার ব্যবধানেই তা আবার তুলে নেয়। 

গত বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের বাড়ির সামনে সামরিক বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা; পাশাপাশি 'চলে যাও গোতা, চলে যাও' স্লোগানও দিতে থাকেন তারা। প্ল্যাকার্ড হাতে সাধারণ জনগণ সরকারের পদত্যাগের দাবি তোলেন। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য সেদেশের অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট ও তার পরিবারকে দায়ী করছেন। 

শ্রীলঙ্কার বর্তমান মুদ্রাস্ফীতির পরিস্থিতি ১৮.৭ শতাংশ। দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ, পাওয়া যাচ্ছে না জ্বালানি। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে এমন সংকটের সম্মুখীন আগে কখনও হননি এই দেশের মানুষ। 

পরিস্থিতির সামলে নিতে গত ১ এপ্রিল দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। কারণ ৩ এপ্রিল দেশজুড়ে আরও বড় আকারে আন্দোলনের পরিকল্পনা করা হয়েছিল। তা ঠেকাতেই মূলত 'পাবলিক সিকিউরিটি অর্ডিন্যান্স' জারি করেছিলেন প্রেসিডেন্ট। কারফিউ জারি ছিল সারা দেশে। তবে তা অমান্য করেই চলেছে প্রতিবাদ। বিক্ষুব্ধ জনতা শীর্ষ নেতাদের বাড়ি ঘেরাও করে আর্থিক সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামানের ব্যবহার করেছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে অনেক লোককে। 

এরপরই শ্রীলঙ্কায় ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দেশটির ক্ষমতাসীন দলের সদস্যরা সব দলকে সঙ্গে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ডাক দিয়েছে। বিরোধীদেরও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন বিরোধীরা। চলমান পরিস্থিতিতে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল। চরম সংকটের মুখে শাসকগোষ্ঠীর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন অনেক সদস্য। জোটের শরিক দল অনেক আগেই হাত ছেড়েছে সরকারের। সবকিছু মিলিয়ে ক্রমেই জটিল হয়ে উঠছে শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি।


 

  • সূত্র: আল জাজিরা, দ্য হিন্দু

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / জরুরি অবস্থা প্রত্যাহার / অর্থনৈতিক সংকট / গোতাবায়ে রাজাপাকসে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net