Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
চলমান বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় এবার ২৬ মন্ত্রীর পদত্যাগ  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 April, 2022, 09:20 am
Last modified: 04 April, 2022, 10:40 am

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

চলমান বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় এবার ২৬ মন্ত্রীর পদত্যাগ  

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ব্যতীত মন্ত্রিসভার ২৬ জন সদস্যই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
টিবিএস ডেস্ক
04 April, 2022, 09:20 am
Last modified: 04 April, 2022, 10:40 am
রোববার কলম্বোতে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয় বিক্ষোভকারীরা

তীব্র অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার মন্ত্রিসভার সকল সদস্য। 

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ব্যতীত মন্ত্রিসভার ২৬ জন সদস্যই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ অনেক বিক্ষোভকারী বলছেন, এই পদক্ষেপ অর্থহীন।

Mahinda and Gotabaya still remains mean, they are basically putting the cancer back in and stitching it up.
There is no point in an entire cabinet resigning when these two remain. @GotabayaR and @PresRajapaksa MUST GO! #LKA #SriLanka #GoHomeGota #GoHomeRajapaksas #GoHomeMahinda— Munza Mushtaq (@munza14) April 3, 2022

বিক্ষোভকারীদের ঠেকাতে কারফিউ জারি করেছিল শ্রীলঙ্কান সরকার। কিন্তু কারফিউ উপেক্ষা করেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে কলম্বোর পথে নেমে আসেন শত শত বিক্ষোভকারী।

চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শ্রীলঙ্কায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয় দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বিগত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে সেখানে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।

দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ সঙ্কট। দিনের বেশিরভাগ সময়েই বর্তমানে শ্রীলঙ্কায় বিদ্যুৎ থাকে না। জ্বালানি ছাড়াও খাদ্য এবং ওষুধপত্রের অভাব দেখা দিয়েছে। ফলে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী দীনেশ গুনবর্ধন রোববার সাংবাদিকদের জানান, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর নিজের ছেলে নামাল রাজাপাকসেও রয়েছেন। এর আগে নামাল টুইটে বলেন, তিনি আশা করছেন যে জনগণ ও সরকারের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করবে এ সিদ্ধান্ত।

অন্যদিকে প্রেসিডেন্ট নিজে ক্ষমতা না ছাড়ায় অর্থনৈতিক সংকটের পেছনে প্রেসিডেন্ট ও তার পরিবারকে দায়ী করা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, "আমরা চাই আপনারা সবাই চলে যান - রাজাপাকসে, মন্ত্রিসভা, তাদের রাজনৈতিক দোসর, দুর্নীতির সঙ্গী, তাদের মিডিয়ার লোকেরা।"

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনীতি / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net