Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
৩৬ ঘণ্টার কারফিউয়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ শ্রীলঙ্কায় 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2022, 11:05 am
Last modified: 03 April, 2022, 11:37 am

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৩৬ ঘণ্টার কারফিউয়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ শ্রীলঙ্কায় 

কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কাউকে রাস্তায়, পার্কে, ট্রেনে বা সমুদ্রতীরে যেতে নিষেধ করা হয়েছে।
টিবিএস ডেস্ক
03 April, 2022, 11:05 am
Last modified: 03 April, 2022, 11:37 am
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে আগুনে পুড়ে যাওয়া গাড়ি। ছবি-বিবিসি/ গেটি ইমেজস

শ্রীলংকায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে চলমান সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৩৬ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সরকার; পাশাপাশি বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কাউকে রাস্তায়, পার্কে, ট্রেনে বা সমুদ্রতীরে যেতে নিষেধ করে একটি নোটিশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শনিবার সন্ধ্যার পরপর কারফিউ শুরু হয়।

বন্ধ করা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম।

হোয়াটসঅ্যাপও অচল রয়েছে; মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, এই সিদ্ধান্ত টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশ অনুসারে গৃহীত হয়েছে।

দিন দুয়েক আগে প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশে গাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার পর দেশটিতে এসব ব্যবস্থা নেওয়া হলো; উদ্দেশ্য সহিংস প্রতিবাদ রোধ। 

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট রাজাপাকসে দেশে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী তলব করেন।

এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে আটকের ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বিগত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে সেখানে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। 

দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ সঙ্কট। দিনের বেশিরভাগ সময়েই বর্তমানে শ্রীলঙ্কায় বিদ্যুৎ থাকে না। জ্বালানি ছাড়াও খাদ্য এবং ওষুধপত্রের অভাব দেখা দিয়েছে। ফলে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে গত বৃহস্পতিবারের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপসহ জলকামান ব্যবহার করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে পাল্টা জবাব দেয়।  

সেদিনের সংঘর্ষে পুলিশের অন্তত দুই ডজন কর্মকর্তা আহত হন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন কর্মকর্তা।

শুক্রবার ৫৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মতে, পাঁচজন ফটো-সাংবাদিককে আটক করে থানায় নিয়ে গিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

এসব দমন-পীড়ন সত্ত্বেও শ্রীলঙ্কার বিভিন্ন অংশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। 

রাজধানীতে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়েছেন।

  • সূত্র- বিবিসি 

 
 
 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনীতি / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net