Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
নগদ প্রায় ৩ কোটি ডলার! নিয়ে হাঙ্গেরিতে আটক ইউক্রেনের সাবেক এমপির স্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
24 March, 2022, 07:00 pm
Last modified: 24 March, 2022, 07:30 pm

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ‘এস্কর্ট সেবা’ দেবে ডিএমপি

নগদ প্রায় ৩ কোটি ডলার! নিয়ে হাঙ্গেরিতে আটক ইউক্রেনের সাবেক এমপির স্ত্রী

যুদ্ধ-কবলিত নিজ দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী হাঙ্গেরিতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
টিবিএস ডেস্ক 
24 March, 2022, 07:00 pm
Last modified: 24 March, 2022, 07:30 pm
নেক্সটা প্রকাশিত চিত্রে নগদ অর্থে ভর্তি ছয়টি স্যুটকেস। ছবি: হিন্দুস্তান টাইমস

হাঙ্গেরিতে দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারসহ ধরা পড়েছেন ইউক্রেনের সাবেক সাংসদ কোতভিস্কি'র স্ত্রী। তার সঙ্গে থাকা ছয়টি স্যুটকেসে আরও ছিল ১৩ লাখ ইউরো। 

যুদ্ধ-কবলিত নিজ দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী হাঙ্গেরিতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। বেলারুশের গণমাধ্যম নেক্সটা'র এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইউক্রেনীয় সূত্রের বরাতে এ সংবাদ জানানো হয়। 

নগদ অর্থে ঠাঁসা স্যুটকেসগুলোর একটি ছবিও প্রকাশ করেছে নেক্সটা। 

তবে হাঙ্গেরির কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুসারেই অর্থের পরিমাণ ঘোষণা করা হয়েছে। 

Ukrainian media report that the wife of former MP Kotvytskyy tried to take $28 million and 1.3 million euros out of #Ukraine via #Zakarpattya.

The money was found by the #Hungarian border guards and forced to declare it. pic.twitter.com/ZCjDlIxdwB— NEXTA (@nexta_tv) March 20, 2022

বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে ধারণা প্রকাশ করেন, সাবেক এমপির সহধর্মিনী হয়তো যুদ্ধের কারণে শরণার্থীতে পরিণত হওয়া ইউক্রেনীয় জনতাকে খাদ্য, পানীয়, ওষুধ ও শিশুদের ডায়াপারের মতো মৌলিক সাহায্য দেওয়ার কথা ভেবেই এত অর্থ নিয়ে গিয়েছেন।

সবার প্রতিক্রিয়া অবশ্য এক রকম ছিল না। এমন একজন টুইট করেছেন, "যুদ্ধাঞ্চলে কীভাবে কারো কাছে ২৮ মিলিয়ন ডলার নগদ অর্থ থাকে!  

ইউক্রেন যুদ্ধে এখন সবচেয়ে তীব্র সংঘাত চলছে মারিউপোল শহর দখল নিয়ে। রুশ বাহিনী শহরটিতে প্রবেশ করেছে এবং প্রতিরোধ যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। যুদ্ধের তাণ্ডবে প্রায় ধবংসস্তূপে রূপ নেওয়া শহরটি থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজার হাজার ইউক্রেনীয়। রুশ বাহিনী শহরে মিসাইল ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। 

এখনও শহরটির ৪ লাখ অধিবাসী লড়াইয়ের মাঝে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা বিদ্যুৎ, ঘর উষ্ণ রাখার হিটিং সিস্টেম ও পানি সরবরাহের মতো মৌলিক সেবাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছে। 

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / নগদ অর্থ / এমপির স্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ‘এস্কর্ট সেবা’ দেবে ডিএমপি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net