Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রপ্তানি কমায় মহাদুর্যোগের দিকে এগিয়ে চলছে ভোজ্যতেলের দাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
09 March, 2022, 09:25 pm
Last modified: 10 March, 2022, 01:05 am

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

রপ্তানি কমায় মহাদুর্যোগের দিকে এগিয়ে চলছে ভোজ্যতেলের দাম

ভোজ্যতেলের মজুদ ও সরবরাহ দুইই পড়তির দিকে......
টিবিএস ডেস্ক 
09 March, 2022, 09:25 pm
Last modified: 10 March, 2022, 01:05 am

ইউক্রেন যুদ্ধের ফলে কৃষ্ণসাগর অঞ্চল থেকে সূর্যমুখী তেলের ৬০ শতাংশ রপ্তানি গন্তব্যে আসতে দেরির মুখে পড়ছে। দুঃসংবাদ আছে পাম ও সয়াবিন তেল নিয়েও। সব মিলিয়ে ভোজ্যতেলের বাজার এগিয়ে চলেছে এক মহাদুর্যোগের দিকে, এমন মন্তব্য করেছেন বৈশ্বিক কৃষি বাজার পরামর্শক সংস্থা এলএমসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জেমস ফ্রাই।

সামনেই আসন্ন সূর্যমুখী ও ভুট্টা বপণের সময়, যুদ্ধের কারণে ইউক্রেন ও রাশিয়ায় এবার তা কম পরিসরে হবে এমন আশঙ্কার কথাও জানান তিনি। 

অথচ মাত্র এক মাস আগেই কোম্পানিটি কৃষ্ণসাগর অঞ্চল থেকে সূর্যমুখী তেল রপ্তানি আগের বছরের সাড়ে ১৩ লাখ টন থেকে বেড়ে ২০২১-২২ বাজারবর্ষে ২০ লাখ টনের বেশি হওয়ার প্রত্যাশা করেছিল। প্রত্যাশিত এই বাড়তি রপ্তানির কতটুকু এবার যুদ্ধের কারণে হতে পারবে না- সে প্রশ্নও রেখেছেন ফ্রাই।  

"ভোজ্যতেলের মজুদ ও সরবরাহ দুইই পড়তির দিকে। এ বাস্তবতায় চড়া মূল্য চাহিদাকে কমিয়ে বাজারে আবার ভারসাম্য ফেরাবে অসহায়ের মতো এমন আশাই করতে হচ্ছে।"

তিনি ধারণা করছেন, বিশ্বের অন্যতম প্রধান পাম তেল উৎপাদনকারী মালয়েশিয়ার স্থানীয় বাজারে জুলাই পর্যন্ত অপরিশোধিত পাম তেলের দর টনপ্রতি ৬,৬০০ রিঙ্গিত (১,৫৭৮ মার্কিন ডলার) থেকে বেড়ে ৮,১০০ রিঙ্গিতে লেনদেন হবে। একথার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আরও আগুন দামের ইঙ্গিত দেন ফ্রাই। 

উল্লেখ্য, বুধবার (৯ মার্চ) নাগাদ কুয়ালামাপুরে পাম তেলের প্রধান সূচকগুলোয় টনপ্রতি ৬,৮২৩ রিঙ্গিতে পর্যন্ত পাম তেলের স্টক লেনদেন হয়েছে।  

অভিজ্ঞ এ কৃষিবাজার বিশ্লেষক জানান, দক্ষিণপূর্ব এশিয়া থেকে পাম তেলের চালান চলতি বাজারবর্ষের তৃতীয় প্রান্তিকের আগে ২০২০ সালের মাত্রা ছাড়াবে না। এর আগে গত সোমবার তিনি এক আভাসে জানিয়েছিলেন, শ্রমিক সংকটের কারণে এবছর মালয়েশিয়ায় উৎপাদন মাত্র ৩ থেকে ৪ শতাংশ বাড়বে। তবে ভোজ্যতেলের বাজারে আসল দুর্যোগ নামবে আগামী ছয় মাসের মধ্যেই। 

২০২১-২২ বাজারবর্ষে রপ্তানিকারক দেশগুলোয় শক্তিশালী চাহিদা থাকায়; আমদানিকারক দেশে সয়াবিন তেলের সরবরাহও কমবে। 

চলতি বাজারবর্ষে সয়াবিন ভাঙানো এক কোটি ৬০ লাখ টন থেকে কমে ৪৫ লাখ টন হওয়ার আভাস আগেই দেওয়া হয়েছিল। তার ওপর এখন নতুন করে সরবরাহ কমার দুঃসংবাদ এলো। 

ফ্রাই বলছেন, ভোজ্যতেলের মতো অতি-দরকারি ভোক্তাপণ্যের দামের চাপে মূল্যস্ফীতি হবে অসহনীয়, কেন্দ্রীয় ব্যাংকগুলোকে শেষমেষ তাদের সুদহার বৃদ্ধি করতে হবে। খাদ্য ও জ্বালানির চাহিদাও কমাতে হবে।

পাম তেলের অন্যতম রপ্তানিকারক ইন্দোনেশিয়া যদি রপ্তানি সীমা শিথিল করে অথবা বায়োডিজেলে পাম তেল ব্যবহারের লক্ষ্যমাত্রা কর্তন করে তাহলে স্বল্প-মেয়াদে চাপ কিছুটা কমবে। তবে এমন পদক্ষেপ আদৌ জাকার্তা নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জেমস ফ্রাই।  

বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা আছে পাম তেলের। ধীরে ধীরে সরবরাহ বাড়লে এবং বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা কমলে- দাম কিছুটা কমার আশা রয়েছে। 


  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ভোজ্যতেলের দাম / পাম অয়েল / সয়াবিন তেল / বাজার বিশ্লেষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net