নো ফ্লাই জোনের জন্য বারবার বলেও ন্যাটো-আমেরিকার সাড়া পাচ্ছেন না জেলেনেস্কি
ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন কার্যকর করতে পশ্চিমাদেরকে বারবার বলার পরেও তাদের কোনো সাড়া পাননি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি। তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যারা মারা যাবে, তারা সবাই আপনাদের কারণেই মরবে।"
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দশম দিন আজ।
ইউক্রেনজুড়ে শহরগুলোতে চলছে রাশিয়ার আগ্রাসন। আক্রমণে বেসামরিক নাগরিকদের উদ্দেশ্য করা হবে না, এমনটি বলা হলেও এখন বেসামরিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে ধরা হচ্ছে।
এ পরিস্থিতিতে, রাশিয়া থেকে বেশ কিছু পশ্চিমা কোম্পানিগ তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এরমধ্যে রয়েছে, মাইক্রোসফ্ট, স্যামসাং, এলভিএমএইচ।
অন্যদিকে, ইউক্রেনের যুদ্ধের রিপোর্টিং সেন্সর করা একটি ড্রেকোনিয়ান ল জারি করেছে মস্কো। এই আইন জারি করার পরে বিবিসিসহ স্বাধীন মিডিয়া সংস্থাগুলো রাশিয়াতে তাদের কাজ স্থগিত করেছে।
- সূত্র- বিবিসি
