Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
হিজাব-বিতর্ক: উত্তরপ্রদেশে নারী বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ  

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 February, 2022, 02:10 pm
Last modified: 17 February, 2022, 02:47 pm

Related News

  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধা’দের ধস্তাধস্তি

হিজাব-বিতর্ক: উত্তরপ্রদেশে নারী বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ  

ভিডিও দৃশ্যে দেখা যায়, পুলিশ বাহিনী বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করছে। লাঠি দিয়ে পেটাতে যাওয়ার সময় পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে।
টিবিএস রিপোর্ট
17 February, 2022, 02:10 pm
Last modified: 17 February, 2022, 02:47 pm
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিষিদ্ধের প্রতিবাদে নারীদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ।

ইন্ডিয়া ডটকম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভে বোরকা পরা জনৈক নারীকে পেটাচ্ছে একজন পুলিশ।

কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তাল গোটা রাজ্য। হিজাব নিষিদ্ধের মামলা আদালতে চলমান অবস্থায়ই গত রোববার এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর অনেকেই পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, তারা ভিডিওর বিষয়টি তদন্ত করছে।

বিক্ষোভর‌ত নারীদের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ (এফআইআর) করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলছে।

ওই এফআইআরে পুলিশ বলেছে, গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়া ১৫ জন মুসলিম নারী সরকার-বিরোধী পোস্টার হাতে বিক্ষোভ করতে জড়ো হয়েছে বলে তারা খবর পায়। এ তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল সেখানে পৌঁছে এবং ওই নারীরা তখন স্লোগান দিতে থাকে। এর পরপরই পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়।

ভিডিও দৃশ্যে দেখা যায়, পুলিশ বাহিনী বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করছে। লাঠি দিয়ে পেটাতে যাওয়ার সময় পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে।

বলে রাখা ভালো, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ওই ভিডিওটিকে বলা হচ্ছে তিন দিন আগের একটি ভিডিও যা গাজিয়াবাদের ঘটনার সময় ধারণ করা।

পুলিশের থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশের দাবি এই যে নারী বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করায় সেদিন ওই হাতাহাতির ঘটনা ঘটে।             
 
Related Topics

টপ নিউজ

হিজাব বিতর্ক / গাজিয়াবাদ / উত্তরপ্রদেশ / পুলিশ / লাঠিচার্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধা’দের ধস্তাধস্তি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net