Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 February, 2022, 04:05 pm
Last modified: 11 February, 2022, 04:09 pm

Related News

  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ

মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন 

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমেরিকা ও রাশিয়া যখন একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে তখন সেটা বিশ্বযুদ্ধে পরিণত হয়। আমরা আগের চেয়ে অনেক ভিন্ন এক পৃথিবীতে আছি এখন।"
টিবিএস ডেস্ক
11 February, 2022, 04:05 pm
Last modified: 11 February, 2022, 04:09 pm
রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যেই সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ছবি: এএফপি

ক্রমশ বাড়ছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়তে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, "আমেরিকানদের এখনই চলে যাওয়া উচিত। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর মুখোমুখি হচ্ছি না, বরং আমরা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। এটি খুবই ভিন্ন পরিস্থিতি এবং যেকোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে।"

প্রয়োজনে মার্কিন নাগরিকদের উদ্ধারে বাইডেন সৈন্য পাঠাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বাইডেন জানান, সেরকম কোনো সম্ভাবনা নেই। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমেরিকা ও রাশিয়া যখন একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে তখন সেটা বিশ্বযুদ্ধে পরিণত হয়। আমরা আগের চেয়ে অনেক ভিন্ন এক পৃথিবীতে আছি এখন।"

স্নায়ুযুদ্ধের পর থেকে ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি মহলের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে প্রায় ১৩০,০০০ সৈন্য জড়ো করেছে রাশিয়া। শুধু তাই নয়, 'লাইভ ফায়ার ড্রিলস'-এর জন্য (সামরিক মহড়া) বন্ধু রাষ্ট্র বেলারুশে ট্যাঙ্ক নিয়ে গেছে মস্কো। পাঠানো হয়েছে একজোড়া পারমাণবিক বোমারু বিমান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রুশ সেনাবাহিনী ট্যাংক নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছাতে পারে। সেই সাথে পুরোমাত্রায় আক্রমণের সম্ভাবনাও রয়েছে।

এনবিসি নিউজকে বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন আক্রমণের মতো বোকা হন, তাহলে একই সাথে তিনি ততটাই বুদ্ধিমান যে মার্কিন নাগরিকদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কিছুই তিনি করবেন না।

এদিকে 'লাইভ ফায়ার ড্রিলস'-এর পর ন্যাটোর তরফে রাশিয়াকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ন্যাটো জানিয়েছে, রাশিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র, অস্ত্রশস্ত্র এবং মেশিনগানসহ সৈন্য মোতায়েন করেছে তা সোভিয়েত ইউনিয়নের পতনের তিন দশক পরে ইউরোপের জন্য 'বিপজ্জনক' পরিস্থিতি তৈরি করেছে। এমতাবস্থায় যুদ্ধ এড়াতে তৎপরতা শুরু করেছে পশ্চিমা দেশগুলোও।

সূত্র: এনবিসি নিউজ

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / জো বাইডেন / মার্কিন নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net