Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
সামাজিক অনুষ্ঠানে বেলি ডান্স করায় চাকরি হারালেন মিশরীয় শিক্ষিকা, ছেড়ে গেলেন স্বামীও      

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 January, 2022, 01:50 pm
Last modified: 12 January, 2022, 03:43 pm

Related News

  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি

সামাজিক অনুষ্ঠানে বেলি ডান্স করায় চাকরি হারালেন মিশরীয় শিক্ষিকা, ছেড়ে গেলেন স্বামীও      

ভাইরাল ভিডিওর কারণে ভুক্তভোগী ইউসেফ জানিয়েছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন আর কোনোদিনই নাচের দিকে পা বাড়াবেন না। এমনকি এ ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা যায়।
টিবিএস ডেস্ক
12 January, 2022, 01:50 pm
Last modified: 12 January, 2022, 03:43 pm
ছবি: বিবিসি

মিশরে জনৈক শিক্ষিকার বেলি ডান্সিং এর ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটির সামাজিক রক্ষণশীলতা এবং নারী অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক জন্ম নিয়েছে।

জানা যায়, স্কুলের একটি অনুষ্ঠানে নাচ করার সময় তার অনুমতি না নিয়েই কোনো এক সহকর্মী তার ভিডিও করেন এবং সেটি ইন্টারনেট জগতে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই তাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার স্বামীও তাকে ডিভোর্স দেন। ভুক্তভোগী ওই মিশরীয় নারীর নাম আয়া ইউসেফ।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে পুরুষ সহকর্মীদের পাশে দাঁড়িয়েই গানের তালে নাচছেন ইউসেফ। লম্বা হাতার জামা ও স্কার্ফে মাথা ঢাকা ইউসেফকে পশ্চিমা স্ট্যান্ডার্ডে বেশ স্বাভাবিক থাকতেই দেখা যায়।

মিশরে ফারাওদের সময় থেকেই বেলি ডান্সের উৎপত্তি বলা হলেও, বর্তমানে দেশটিতে নারীদের জনসম্মুখে নাচের বিষয়টি প্রায়ই অনুমোদন করা হয় না।

ইউসেফের নাচের ভিডিও গত এক সপ্তাহ যাবত আরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়ালেও, সমাজের রক্ষণশীল শ্রেণীর মধ্যে এটি তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

সমালোচকেরা বলছেন, জনসম্মুখে এমন নাচের মাধ্যমে তিনি জঘন্য কাজ করেছেন। টুইটারে একজন লেখেন, "এখান থেকে (ভিডিও) স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা কি ভয়াবহ সময়ে বাস করছি! এখানে যে যা খুশি করে যাচ্ছে।"

আরেকজন মন্তব্য করেছেন, "মিশরে শিক্ষার মান কতটা নিচে নেমে গেছে তা এটা দেখেই বোঝা যাচ্ছে।" তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন।

মিশরের নীল ডেল্টা অঞ্চলের দাখালিয়া গভার্নোরেট প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে কর্মরত ছিলেন আয়া ইউসেফ। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ তার চাকরি কেড়ে নিয়েছে।

ভাইরাল ভিডিওর কারণে ভুক্তভোগী ইউসেফ জানিয়েছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন আর কোনোদিনই নাচের দিকে পা বাড়াবেন না। এমনকি এ ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা যায়।

"নীলনদ উপকূলে নৌভ্রমণের ওই দশ মিনিট আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে", বলেন ইউসেফ। 

এদিকে ইউসেফের পক্ষে সোচ্চার হয়েছেন মিশরের নারী অধিকারকর্মীরা। তারা মনে করেন, ইউসেফ কোনো অপরাধ করেননি, বরং তাকে সামাজিক প্রথার বলি বানানো হয়েছে।

ইউসেফের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং নারী স্বাধীনতার পক্ষে দাঁড়াতে মিশরের অন্য একটি স্কুলের ডেপুটি প্রধান শিক্ষিকা তার মেয়ের বিয়েতে তার নাচের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইজিপশিয়ান সেন্টার ফর উইমেন'স রাইটস-এর প্রধান ড নিহাদ আবু কুসমান ইতোমধ্যে ইউসেফকে তার কার্যালয়ে একটি চাকরির প্রস্তাব দিয়েছেন। তাকে স্কুল থেকে বরখাস্তের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছেন তিনি।

তবে অধিকারকর্মীদের এ প্রতিবাদের ফলে টনক নড়েছে মিশরীয় কর্তৃপক্ষের। স্থানীয় কর্তৃপক্ষ তাকে নতুন আরেকটি স্কুলে চাকরির জন্য নিয়োগপত্র দিয়েছেন।

আয়া ইউসেফ বলেন, তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীদের সামনে নাচেননি। এ ভিডিও ভাইরালের মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এবং তিনি ভিডিও ধারণকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

মিশরীয় / নারী / বেলি ডান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net