Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
ডিঙ্গি নৌকায় করে সাগরে জলদস্যুদের ছেড়ে দিল ডেনমার্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 January, 2022, 12:55 pm
Last modified: 08 January, 2022, 05:43 pm

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • অনুমতি ছাড়াই গ্রিনল্যান্ডে ট্রাম্পঘনিষ্ঠ প্রতিষ্ঠানের তেল অনুসন্ধানের প্রস্তুতি, সরকারের কঠোর হুঁশিয়ারি 
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২

ডিঙ্গি নৌকায় করে সাগরে জলদস্যুদের ছেড়ে দিল ডেনমার্ক

প্রথমবারের মতো ডেনমার্ক কোনো সন্দেহভাজন জলদস্যু দলকে তাদের ভূখণ্ডে মুক্তি দিয়েছে। যদিও গিনি উপসাগরের উপকূলবর্তী দেশগুলোর সঙ্গে প্রত্যর্পণ সংক্রান্ত কোনো চুক্তি নেই দেশটির।
টিবিএস ডেস্ক
08 January, 2022, 12:55 pm
Last modified: 08 January, 2022, 05:43 pm
ছবি: ডেনিশ আর্মড ফোর্সের

ছয় সপ্তাহ ধরে পশ্চিম আফ্রিকার উপকূলে যুদ্ধজাহাজে আটক থাকা তিন সন্দেহভাজন জলদস্যুকে মুক্তি দিয়েছে ডেনমার্ক। গিনি উপসাগরে ছোট একটি ডিঙ্গি নৌকায় খাবার ও জ্বালানিসহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 

গেল বছরের নভেম্বরে গিনি উপসাগরে এক মারাত্মক গোলাগুলির পর তিনজনকে আটক করেছিল ডেনিশ সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছেন, ওই অঞ্চলে এমন কোনো দেশ তারা খুঁজে পাননি যারা অভিযুক্ত জলদস্যুদের নিয়ে যাবে। তাই তীরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত খাবার ও জ্বালানিসহ উপসাগরের নাইজেরিয়ার জলসীমার কাছে ছোট একটি নৌকায় অভিযুক্তদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেনিশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্দেহভাজন জলদস্যুরা একটি কন্টেইনার জাহাজে আক্রমণের পর, সেখানে মারাত্মক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সে ঘটনায় প্রতিরক্ষার খাতিরে গুলি চালায় ডেনিশ সামরিক বাহিনী। গুলিতে প্রাণ হারায় চারজন। আরও একজনের মরদেহ জাহাজে পড়ে থাকতে দেখা যায়। 

এছাড়া, ডেনিশ নৌবাহিনীর জাহাজে আরও চারজনকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ডেনিশ সেনাদের ওপর আক্রমণের অভিযোগ আনা হলেও তারা তা অস্বীকার করেছে।

সন্দেহভাজনদের একজনকে প্রথমে ঘানায় পাঠানো হয়। সেখানে তার পা কেটে ফেলার পর তাকে হত্যার চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে ডেনমার্কে স্থানান্তর করা হয়েছে।

ডেনমার্কের বিচার মন্ত্রণালয় বলছে, অভিযুক্ত ওই ব্যক্তিকে সমুদ্রে ছেড়ে দেওয়া নিরাপদ বলে মনে করছেন না তারা। তবে, অন্য তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছে বলে বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তাদের আইনজীবীরা।

তবে আটক সন্দেহভাজন ব্যক্তির আইনজীবী বিরজিট স্কজডট তার বিরুদ্ধে অভিযোগ চাপানোর সিদ্ধান্তের সমালোচনা করে স্থানীয় মিডিয়াকে বলেন, "চারজন ব্যক্তির সঙ্গে এত অসম আচরণ করা ঠিক হতে পারে না।"

প্রথমবারের মতো ডেনমার্ক কোনো সন্দেহভাজন জলদস্যু দলকে তাদের ভূখণ্ডে মুক্তি দিয়েছে। যদিও গিনি উপসাগরের উপকূলবর্তী দেশগুলোর সঙ্গে প্রত্যর্পণ সংক্রান্ত কোনো চুক্তি নেই দেশটির।

কয়েক বছর ধরেই গিনি উপসাগর জলদস্যুতার 'হটস্পট' হিসেবে পরিচিত। রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ আইন প্রয়োগের অভাব, দরিদ্র্তাসহ বিভিন্ন কারণ ওই এলাকায় জলদস্যু বৃদ্ধিতে অবদান রাখছে।

তবে, এমন পরিস্থিতিতে জাতীয় কর্তৃপক্ষ এবং বিদেশী নৌবহর ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

জলদস্যু / ডেনমার্ক / গিনি উপসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • অনুমতি ছাড়াই গ্রিনল্যান্ডে ট্রাম্পঘনিষ্ঠ প্রতিষ্ঠানের তেল অনুসন্ধানের প্রস্তুতি, সরকারের কঠোর হুঁশিয়ারি 
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net