Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 January, 2022, 11:15 am
Last modified: 08 January, 2022, 02:33 pm

Related News

  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, কোন কোন বছরে ছিল?
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রামের জনপদ, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
  • বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত: গবেষণা

ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 

'এই সময়ে নিজেকে এবং অন্যদের বাঁচানোর একটা রাস্তা- যে কোনও ধরনের উপসর্গ দেখলেই বাকিদের থেকে সরিয়ে নেওয়া এবং কোভিড পরীক্ষা করানো।'
টিবিএস ডেস্ক
08 January, 2022, 11:15 am
Last modified: 08 January, 2022, 02:33 pm
প্রতীকি ছবি/সংগৃহীত

শীতের মৌসুম। পরিবারে কারও না কারও ঠান্ডা লাগছেই। তার সঙ্গে এই সময়ে ফ্লু ভাইরাসও বেড়েছে। সব মিলিয়ে বোঝা দায়, কোনটা সাধারণ ঠান্ডা লাগা, কোনটা ফ্লু, কোনটাই বা কোভিড। কিন্তু চিকিৎসকরা বলছেন, কয়েকটি লক্ষণ বা উপসর্গের দিকে নজর দিতে। তাহলে বিষয়টি পরিষ্কার হতে পারে।  

চিকিৎসকরা বলছেন, সাধারণ ঠান্ডা লাগা আর ওমিক্রনের উপসর্গের পার্থক্য খুবই সামান্য। একমাত্র আরটি-পিসিআর করেই বোঝা সম্ভব, কোনটি কোভিড সংক্রমণ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ জিল ওয়েদারহেড বলেছেন, 'এই সময়ে নিজেকে এবং অন্যদের বাঁচানোর একটা রাস্তা- যে কোনও ধরনের উপসর্গ দেখলেই বাকিদের থেকে সরিয়ে নেওয়া এবং কোভিড পরীক্ষা করানো।'

ওমিক্রন সংক্রমণের হার বেশি থাকলেও, করোনার এই রূপটি খুব বেশি প্রাণঘাতী আকার নেয়নি। ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে ভর্তির পরিমাণও কম। তবু বিশেষজ্ঞদের ভাবাচ্ছে অন্য দু'টি বিষয়।

এক, করোনা এবং ফ্লুয়ের জীবাণুর যৌথ আক্রমণ কতটা ভয়ের হয়ে উঠতে পারে? 

দুই, ওমিক্রন সংক্রমণেও 'লং কোভিড'-এর মতো সমস্যা হচ্ছে। সেই সমস্যা কতটা গুরুতর অবস্থা সৃষ্টি করতে পারে?

তবে কোন উপসর্গ দেখলে কতটা সাবধান হবেন, সে বিষয়ে একটা ধারণা দিচ্ছেন চিকিৎসকরা। দেখে নেওয়া যাক সেটি।

খুসখুসে কাশি: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (বিরল)

জ্বর: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (বিরল)

বন্ধ নাক:  কোভিড (বিরল), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (দেখা যায়)

গলা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (দেখা যায়)

শ্বাসকষ্ট: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বিরল), সর্দি (বিরল)

মাথা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বেশি), সর্দি (বিরল)

গা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বেশি), সর্দি (বেশি)

হাঁচি: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বিরল), সর্দি (বেশি)

বিশেষজ্ঞদের আরও দাবি, টিকা নিয়েছেন এমন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে অল্প সর্দি-কাশি হলে পাত্তা দিচ্ছেন না অনেকেই। আর সেই সুযোগেই ছড়াচ্ছে কোভিড। 

চিকিৎসকদের মতে, যেহেতু এখন কার্যত ঘরে ঘরে কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না কোভিড তা যাচাই করা অর্থহীন। বরং কোভিড হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে কোভিড নয়।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

কোভিড উপসর্গ / ইনফ্লুয়েঞ্জা / ঠান্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, কোন কোন বছরে ছিল?
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রামের জনপদ, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
  • বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত: গবেষণা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net