Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
স্টালিন-বন্দনার জন্য নোবেল পুরস্কার থেকে আরেকটু হলেই বাদ পড়তে যাচ্ছিলেন নেরুদা!      

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 January, 2022, 01:50 pm
Last modified: 07 January, 2022, 05:28 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

স্টালিন-বন্দনার জন্য নোবেল পুরস্কার থেকে আরেকটু হলেই বাদ পড়তে যাচ্ছিলেন নেরুদা!      

নোবেল কমিটির চেয়ারপার্সন আন্দেরস অস্টারলিং নেরুদার কাব্যিক সহজাত শক্তি ও অগ্রসরমান জীবনীশক্তির প্রশংসা করলেও, নেরুদার কবিতায় ক্রমশ সমাজতান্ত্রিক মতবাদের প্রকাশ নোবেল পদকের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
টিবিএস ডেস্ক
06 January, 2022, 01:50 pm
Last modified: 07 January, 2022, 05:28 pm
ছবি: সংগৃহীত

১৯৭১ সালে সাহিত্যে নোবেল জয় করেছিলেন বিশ্বনন্দিত কবি পাবলো নেরুদা। কিন্তু সম্প্রতি স্টকহোমে পাওয়া নতুন আর্কাইভ থেকে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গেছে, চিলিয়ান এই কবির 'সমাজতান্ত্রিক মতাদর্শ'র কারণে তাকে নোবেল পদকের তালিকা থেকে প্রায় বাদই দিতে যাচ্ছিলেন বিচারকেরা!

নোবেল জয়ের প্রতিযোগিতায় থাকা লেখকদের তালিকা এবং সুইডিশ একাডেমির বিচারক প্যানেলের সদস্যদের নাম গোপন রাখা হবে, গত ৫০ বছর ধরে এটাই ছিল নিয়ম। নতুন আর্কাইভে দেখা গেছে, ১৯৭১ সালের নোবেল বিজয়ী নেরুদাকে বিচারকেরা প্রশংসা করেছেন মৌলিক শক্তিবোধসম্পন্ন কবিতার মাধ্যমে একটি মহাদেশের নিয়তি ও স্বপ্নকে জীবিত করে তোলার জন্য। কিন্তু পর্দার আড়ালের গল্প বলছে, নেরুদাকে এ পদক দিতে দ্বিধান্বিত ছিলেন সুইডিশ একাডেমির সদস্যরা।

সুইডিশ সংবাদপত্র সভেনস্কা দাগব্লাডেট- এর জন্য সুইডিশ একাডেমির ১৯৭১ সালের দলিলপত্র নিয়ে কাজ করেছেন সাংবাদিক কাজ শ্যুলার। তিনি জানান, নেরুদার কবিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারকেরা। উদাহরণস্বরূপ, তার কবিতা 'ওডস টু স্টালিন' আলফ্রেড নোবেলের 'আদর্শের সঙ্গে সাংঘাতপূর্ণ' নোবেলের আদর্শের সঙ্গে খাপ খায় কিনা, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

নোবেল কমিটির চেয়ারপার্সন আর্ন্দেস অস্টারলিং নেরুদার কাব্যিক সহজাত শক্তি ও অগ্রসরমান জীবনীশক্তির প্রশংসা কবেলন। কিন্তু নেরুদার কবিতায় ফুটে ওঠা সমাজতান্ত্রিক মতবাদ নোবেল পদকের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা- তা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছিলেন।

প্রগাঢ়, প্রেমময় কবিতার জন্য পরিচিত কবি নেরুদা একই সাথে একজন বামপন্থী রাজনীতিবিদ এবং কূটনীতিকও ছিলেন। চিলির সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ১৯৭৩ সালে অগাস্টো পিনোশের সেনা-অভ্যুত্থানের কিছুদিন পরেই নেরুদা মারা যান। তার মৃত্যুর কারণ এখনো বিশ্বের কাছে রহস্যময়।

শ্যুলার জানান, ১৯৬৩ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অস্টারলিংয়ের মতামত ছিল-  "একজন লেখকের চিন্তাধারা- সেটা মার্ক্সসিস্ট, সিন্ডিক্যালিস্ট (শ্রমিক আন্দোলনের একটি ধারা), নৈরাজ্যবাদী বা যাই হোক না কেন; সেটা তার নিজের স্বাধীনতা। স্টালিন-বন্দনা থেকে শুরু করে তার অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায়, আমার তার প্রার্থীতা নিয়ে হয়তো কিছুটা আপত্তি আছে; কিন্তু তাকে একেবারেই বাতিল করে দেওয়ার পক্ষে আমি নই।

এর আগে অস্টারলিং মার্কিন কবি এজরা পাউন্ডের প্রার্থীতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন কারণ তার ভাষ্যে, 'এজরার সাহিত্যের চিন্তাধারা নোবেল প্রাইজের মূলনীতির বিরোধী।' এছাড়া স্যামুয়েল বেকেটের নিহিলিজম (ধ্বংসবাদ) মতবাদেরও বিরোধী ছিলেন তিনি। কিন্তু নেরুদার ক্ষেত্রে শেষ পর্যন্ত তার মেধা-মননের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন অস্টেরলিং। এদিকে বেকেট ১৯৬৯ সালে নোবেল জিতলেও এজরা পাউন্ড কখনোই নোবেল পাননি।

নতুন আর্কাইভের মাধ্যমে আরও জানা যায়, ডব্লিউএইচ অডেন, জেমস বলডুইন, ফিলিপ লার্কিন এবং হোর্হে লুইস বোরহেসও ১৯৭১ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। সে বছর নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৯০ জন লেখকের মধ্যে একমাত্র নারী ছিলেন এস্তোনিয়ান কবি মারি আন্ডার।

Related Topics

টপ নিউজ

পাবলো নেরুদা / নোবেল পুরস্কার / সুইডিশ একাডেমী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net