Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপে নববর্ষের আতশবাজি, হতাহতের ঘটনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 January, 2022, 10:55 am
Last modified: 02 January, 2022, 11:04 am

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপে নববর্ষের আতশবাজি, হতাহতের ঘটনা

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেদারল্যান্ডসে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে আতশবাজির আগুনে। এছাড়া, বিশৃঙ্খলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডাচ পুলিশ।
টিবিএস ডেস্ক
02 January, 2022, 10:55 am
Last modified: 02 January, 2022, 11:04 am
ছবি: ইপিএ

নিষেধাজ্ঞা থাকার পরেও আতশবাজি ফাটিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। আর এ ঘটনায় বিস্ফোরণ ও আগুন লেগে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেদারল্যান্ডসে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে আতশবাজির আগুনে। এছাড়া, বিশৃঙ্খলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডাচ পুলিশ।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হেনেফে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে আতশবাজি বিস্ফোরণে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী আরেক ব্যক্তি। এ ব্যাপারে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। 

জার্মান বার্তাসংস্থা ডিপিএ অনুসারে, জার্মানির বিভিন্ন জায়গায় আতশবাজি ফাটানোর ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সংবাদসংস্থা ডি টেলিগ্রাফ জানিয়েছে, নেদারল্যান্ডসে আতশবাজির আগুনে অন্তত ৮০ জন আহত হয়েছেন; বিস্ফোরণে পা ও হাত হারিয়েছেন অনেকে। 

করোনাভাইরাস মহামারির কারণে নেদারল্যান্ডস ও জার্মানিতে নববর্ষ উদযাপনে আতশবাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। তা সত্ত্বেও উভয় দেশের একদল উৎসাহী জনতা অবৈধভাবে আতশবাজি সংগ্রহ করেন; আবার আনেকে বাসায় নিজেদের তৈরি আতশবাজি ফাটিয়ে হতাহতের মুখে পড়েন।

ডাচ কর্মকর্তারা বলছেন, মহামারির মধ্যে অপ্রত্যাশিত এই ঘটনা হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ ফেলছে।

অস্ট্রিয়ার বেশ কয়েকটি স্থানেও আতশবাজি জনিত হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৩ বছর বয়সী এক যুবকের নিহত হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

নববর্ষ / আতশবাজি / হতাহত / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net