Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ইরানকে তেলের বদলে চা দেবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 December, 2021, 02:05 pm
Last modified: 23 December, 2021, 02:05 pm

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

ইরানকে তেলের বদলে চা দেবে শ্রীলঙ্কা

দেশটির চা বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বৈদেশিক ঋণ মেটাতে চা বিক্রির ঘটনা এটিই প্রথম।
টিবিএস ডেস্ক
23 December, 2021, 02:05 pm
Last modified: 23 December, 2021, 02:05 pm

চা বিক্রির মাধ্যমে ইরান থেকে আমদানিকৃত তেলের বকেয়া ঋণ পরিশোধ করবে শ্রীলঙ্কা। দেশটির বর্তমান সরকারের মন্ত্রী রমেশ পাথিরানা এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, অতীতে ইরান থেকে তেল আমদানির একটি ঋণের নিষ্পত্তিতে চা সরবরাহের পরিকল্পনা করছে সরকার। তিনি আরও জানান, শ্রীলঙ্কা ২৫১ মিলিয়ন ডলার ঋণ পরিশোধের জন্য প্রতি মাসে ইরানে ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চা পাঠাবে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কা বর্তমানে গুরুতরভাবে বৈদেশিক মুদ্রা ও ঋণ সংকটের সম্মুখীন। আর এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে করোনভাইরাস মহামারি। কারণ দেশটির জাতীয় আয়ের একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে, যা এই মহামারির সময়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

দেশটির চা বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বৈদেশিক ঋণ মেটানোর জন্য এই প্রথম চা বিক্রি করা হচ্ছে। 

রমেশ পাথিরানা জানিয়েছেন, অর্থ পরিশোধের পদ্ধতি জাতিসংঘ বা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে না। কারণ মানবিক ভিত্তিতে চা খাদ্যসামগ্রীর অন্তর্ভুক্ত। পাশাপাশি লেনদেনে কালো তালিকাভুক্ত ইরানের কোনো ব্যাংক জড়িত থাকবে না বলেও জানান তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, "গত চার বছর ধরে ইরানের কাছ থেকে তেল কেনার বকেয়া অর্থ পরিশোধের জন্য আমরা প্রতি মাসে ৫ মিলিয়ন ডলার মূল্যের চা পাঠাব বলে আশা করছি।"

দেশটি প্ল্যান্টেশন মন্ত্রণালয় বলছে, "প্রস্তাবিত স্কিমটি শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। কারণ এই নিষ্পত্তিটি হবে শ্রীলঙ্কান রুপিতে সিলন চায়ের মাধ্যমে।"

তবে, প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন অব সিলনের একজন মুখপাত্র লেনদেনের এই পদ্ধতিটিকে 'সরকারের প্লাস্টার সমাধান' হিসেবে আখ্যায়িত করেছেন।

মুখপাত্র রোশন রাজাদুরাই বলেন, "এটি রপ্তানিকারকদের কোনো উপকারে আসবে না। কারণ এটি মুক্ত বাজার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আমাদের রুপিতেই পরিশোধ করা হবে। ফলে এর মাধ্যমে আমরা উপকৃত হবো না।"

শ্রীলঙ্কাকে আগামী বছরের মধ্যে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে বলে জানা গেছে। আর এই প্রক্রিয়াটি শুরু হবে নতুন বছরের জানুয়ারিতে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের 'ইন্টারন্যাশনাল সভেরেইন বন্ড' পরিশোধের মাধ্যমে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বরের শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ কমে ১.৬ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল আগামী ২০২২ সালের মধ্যে শ্রীলঙ্কা সমস্ত বকেয়া ঋণ পরিশোধ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।

  • সূত্র: বিবিসি  
     
Related Topics

টপ নিউজ

ইরান / শ্রীলঙ্কা / চা বিক্রি / তেল / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net