Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 December, 2021, 12:30 pm
Last modified: 19 December, 2021, 03:20 pm

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর

তবে, কোভিডের আগের ধরনগুলোর বিরুদ্ধে বর্তমান টিকা যতখানি কার্যকর, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম কার্যকর হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
টিবিএস ডেস্ক
19 December, 2021, 12:30 pm
Last modified: 19 December, 2021, 03:20 pm

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড টিকার বুস্টার ডোজ শতকরা ৮৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এটি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ৮০ থেকে ৮৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন তারা।

তবে, কোভিডের আগের ধরনগুলোর বিরুদ্ধে বর্তমান টিকা যতখানি কার্যকর, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম কার্যকর হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কিন্তু বুস্টার ডোজ গ্রহণ অনেক মানুষের হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে পারে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওই গবেষক দল ওমিক্রন নিয়ে যে সীমিত তথ্য পেয়েছেন, সেগুলোর কম্পিউটার মডেলিং ফলাফলের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। 

গবেষকরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া নতুন এই ধরন সম্পর্কে আরও বাস্তবসম্মত তথ্য সংগ্রহের প্রয়োজন। পরিপূর্ণ গবেষণা না হওয়া পর্যন্ত ঝুঁকি ও অনিশ্চয়তা থেকেই যাবে। তারা এখনও বোঝার চেষ্টা করছেন, ওমিক্রন কতটা হালকা বা গুরুতর হতে পারে।

বিশেষজ্ঞদের দাবি, টিকা অবশ্যই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা দেবে। কিন্তু বর্তমানে ব্যবহৃত টিকাগুলো ওমিক্রন ধরনের সঙ্গে লড়াই করার মতো করে তৈরি করা হয়নি। তাই চলমান এই অনিশ্চয়তার প্রেক্ষিতে গবেষকরা টিকার বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ইম্পেরিয়াল কলেজের গবেষণায় দেখা গেছে, বুস্টার ডোজ ওমিক্রন থেকে গুরুতর রোগের বিরুদ্ধে প্রায় ৮০ থেকে ৮৫.৯ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। একই টিকা ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে প্রায় ৯৭ শতাংশ।

ইম্পেরিয়ালের গবেষকদের একজন অধ্যাপক আজরা গনি বলেন, "এর মাধ্যমে বোঝা যায়, ওমিক্রন ধরনের মাধ্যমে সৃষ্ট অসুস্থতা করোনার আগের ধরনগুলোর চাইতে কতটা গুরুতর।"

অধ্যাপক গনি বলেন, "ওমিক্রনের প্রভাব সম্পূর্ণরূপে বুঝতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু এরমধ্যেই সব দেশের সরকারকে সম্ভাব্য প্রভাব ঠেকাতে পরিকল্পনা তৈরি করতে হবে।"

এক্ষেত্রে, টিকার বুস্টার ডোজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, "আমাদের গবেষণার ফলাফল, বৃহত্তর জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে বুস্টার ডোজ গ্রহণের প্রতিই ইঙ্গিত দিয়েছে।" 

গবেষকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যে বুস্টার ডোজের কার্যক্রম চলছে পুরোদমে। গত বৃহস্পতিবার দেশটিতে ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান সরকারি কর্মকর্তারা। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক টিকার বুস্টার ডোজ নিয়েছেন।


 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / মহামারি / ওমিক্রন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net