Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই’, আহত হওয়ার খবর উড়িয়ে দিলেন বারাদার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 September, 2021, 01:45 pm
Last modified: 16 September, 2021, 01:53 pm

Related News

  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • তালেবান ইন্টারনেট বন্ধ করায় ‘শেষ ভরসাটুকুও’ হারালেন আফগান নারীরা
  • তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম
  • প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
  • তালেবান সরকারের নিষেধাজ্ঞায় আফগানিস্তানে পপি উৎপাদন কমেছে ৯৫ শতাংশ: জাতিসংঘ

‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই’, আহত হওয়ার খবর উড়িয়ে দিলেন বারাদার

বুধবার আফগান জাতীয় টেলিভিশনের পর্দায় প্রচারিত এক সাক্ষাৎকারে সশরীরে উপস্থিত হন মোল্লা আবদুল বারাদার। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, "এখানে সকলের মাঝেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি সবাই পরিবারের চেয়েও ঘনিষ্ট।"
টিবিএস ডেস্ক
16 September, 2021, 01:45 pm
Last modified: 16 September, 2021, 01:53 pm
মোল্লা আবদুল গনি বারাদার। ফাইল ছবি/ রয়টার্সে

অবশেষে সামনে এলেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল বারাদার। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়ে তালেবানের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দেন তিনি।

গত সপ্তাহে কাবুলে প্রেসিডেন্ট ভবনে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে দ্বন্দ্বের জেরে বারাদার আহত কিংবা নিহত হয়েছেন এমন খবর শোনা যেতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সংবাদ।

গত সোমবার এক অডিও বার্তায় বারাদার দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু, তার কোনো ছবি বা ভিডিও প্রকাশিত না হওয়ার সন্দেহ ঘনীভূত হয়।

অবশেষে, বুধবার আফগান জাতীয় টেলিভিশনের পর্দায় প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি সশরীরে উপস্থিত হন। দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তর টুইটারে ওই সাক্ষাৎকার টুইট করে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বারাদার বলেন, "না, এটা একদমই সত্যি নয়। আল্লাহর রহমতে আমি ভালো এবং সুস্থ আছি। গণমাধ্যম আমাদের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে যা বলছে, সেটাও সত্যি নয়।"

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, "এখানে সকলের মাঝেই ভালো ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি সবাই পরিবারের চেয়েও ঘনিষ্ট।"

গণমাধ্যমে প্রচারিত বার্তাকে তিনি "লজ্জাজনক মিথ্যা" বলেও আখ্যায়িত করেন।

বারাদার জানান, তিনি বিশেষ কাজে কাবুলের বাইরে গিয়েছিলেন, যেখান থেকে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ছিল না।

তিনি বলেন, "আর তাই আমি আফগান জাতি এবং তরুণ ও জ্যেষ্ঠ সকল মুজাহিদিনকে দুঃচিন্তা করতে বারণ করছি। এখানে দুঃচিন্তা করার মতো কোনো বিষয় নেই।"

গত রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাবুলে আসলে তিনি কেন তার সঙ্গে দেখা করেননি, এ প্রশ্নের উত্তরে বারাদার বলেন, "আমরা আগে জানতাম না যে কাতার থেকে পররাষ্ট্রমন্ত্রী আসছেন। আগে জানলে আমরা আমাদের কাজ পেছাতাম। আমরা কাবুলের বাইরে ছিলান, তাই সাক্ষাৎ করা সম্ভব হয়নি। বলেন তিনি।

তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান নেতা আবদুল গনি বারাদার। প্রাথমিকভাবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন বলেই ধারণা করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তিতেও নেতৃত্ব দেন তিনি। তবে, সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের পর তিনি উপ-প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হন।

  • সূত্র: সিএনএন ও ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

মোল্লা আবদুল গনি বারাদার / তালেবান সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • তালেবান ইন্টারনেট বন্ধ করায় ‘শেষ ভরসাটুকুও’ হারালেন আফগান নারীরা
  • তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম
  • প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
  • তালেবান সরকারের নিষেধাজ্ঞায় আফগানিস্তানে পপি উৎপাদন কমেছে ৯৫ শতাংশ: জাতিসংঘ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net