Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
৩৫ মিনিট ধরে আকাশে উড়ল উড়ুক্কু কার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 July, 2021, 08:05 pm
Last modified: 02 July, 2021, 08:11 pm

Related News

  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

৩৫ মিনিট ধরে আকাশে উড়ল উড়ুক্কু কার

উড়ুক্কু গাড়ির বাজার নিয়ে ব্যাপক প্রত্যাশা আছে। ২০১৯ সালে বাণিজ্যিক পরামর্শদাতা সংস্থা মরগান স্ট্যানলি পূর্বাভাস দেয়, ২০৪০ সালের মধ্যে এই কারের বাজারমূল্য হবে দেড় লাখ কোটি ডলার।
টিবিএস ডেস্ক 
02 July, 2021, 08:05 pm
Last modified: 02 July, 2021, 08:11 pm
ছবি: বিবিসি

গত সোমবার একটি পরীক্ষামূলক উড়ুক্কু গাড়ি ৩৫ মিনিটে উড়ে স্লোভাকিয়ার নিত্রা থেকে ব্রাতিস্লাভা শহরের বিমানবন্দরে যায়। 

হাইব্রিড কার-এয়ারক্রাফটটির নাম এয়ারকার। এতে বিএমডব্লিউ'র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটি সাধারণ পেট্রোল-পাম্পের জ্বালানিতেই চলতে সক্ষম।

এয়ারকারের নির্মাতা স্টেফান ক্লেইন জানিয়েছেন, গাড়িটি ৮,২০০ ফুট উচ্চতায় প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। পরীক্ষা চলাকালীন সময়ে এপর্যন্ত এয়ারকার ৪০ মোট ঘণ্টা উড়েছে। 

গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে এয়ারকার সময় নেয় ২ মিনিট ১৫ সেকেন্ড। এয়ারকারের সরু দুই ডানা ভাঁজ হয়ে গাড়ির পার্শ্বদেশের সঙ্গে মিশে যায়। 

গত সোমবার নিমন্ত্রিত সাংবাদিকদের উপস্থিতিতে গাড়িটি ওড়ান স্টেফান ক্লেইন। উড়ন্ত অবস্থায় বাহনটিতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত গতি উঠেছিল। তবে গাড়িটির উড্ডয়নের জন্য রানওয়ের প্রয়োজন হয়। 

উড়ুক্কু গাড়ির বাজার নিয়ে ব্যাপক প্রত্যাশা আছে। ২০১৯ সালে বাণিজ্যিক পরামর্শদাতা সংস্থা মরগান স্ট্যানলি পূর্বাভাস দেয়, ২০৪০ সালের মধ্যে এই কারের বাজারমূল্য হবে ১.৫ ট্রিলিয়ন ডলার। বর্তমান পরিবহন ব্যবস্থার অবকাঠামোগত সমস্যার, বিশেষ করে যানজটের সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে উড়ুক্কু গাড়িকে।

এয়ারকারের নির্মাতা প্রতিষ্ঠান ক্লেইন ভিশন জানিয়েছে, প্রোটোটাইপটি বানাতে দুই বছর লেগেছে। খরচ পড়েছে ১৭ লাখ ইউরো। 

ক্লেইন ভিশনের উপদেষ্টা ও বিনিয়োগকারী অ্যান্টন জাজাক বলেছেন, বিশ্বব্যাপী যে পরিমাণ ট্যাক্সি ও বিমান বিক্রি হয়, তার ভগ্নাংশ পরিমাণ বাজার ধরতে পারলেও বিপুল সাফল্য পাবেন তারা। 

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

উড়ুক্কু কার / ভবিষ্যতের পরিবহন / পরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net