Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
হামলার আশঙ্কা: কাবুলের হোটেল ব্যবহারে নিজেদের নাগরিকদের সতর্ক করল আমেরিকা ও বৃটেন  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 October, 2021, 11:05 am
Last modified: 12 October, 2021, 05:18 pm

Related News

  • ইসলামাবাদে মসজিদে ‘আত্মঘাতী’ হামলায় ৩১ জন নিহত, আহত শতাধিক
  • ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারতের ‘ইন্ধন’ থাকার অভিযোগ পাকিস্তানের
  • ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ সেনাসদস্য
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ পুলিশ সদস্য নিহত, আহত ৩২

হামলার আশঙ্কা: কাবুলের হোটেল ব্যবহারে নিজেদের নাগরিকদের সতর্ক করল আমেরিকা ও বৃটেন  

তালেবানরা আফগানিস্তান দখলের পর অনেকেই দেশটি ছেড়ে চলে গেলেও বেশ কিছু সাংবাদিক এবং সাহায্যকর্মী এখনও রাজধানীতে রয়ে গেছেন।
টিবিএস ডেস্ক
12 October, 2021, 11:05 am
Last modified: 12 October, 2021, 05:18 pm
কাবুলের বিলাসবহুল সেরেনা হোটেল; আগেও দু’বার তালেবানদের আক্রমণের লক্ষ্যবস্তু এই হোটেলটি বর্তমানে ঝুঁকিতে রয়েছে

আফগানিস্তানের হোটেলগুলো এড়িয়ে চলার জন্য নাগরিকদের সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। সদ্য আইএসকেপি (আইএসআইএস-কে) -এর হামলায় কুন্দুজ মসজিদে শতাধিক মানুষ হতাহতের পর এই বার্তা আসলো।     

গত আগস্টে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ইসলামী আমিরাত ঘোষণা করে তালেবান। দেশটিতে চলমান মানবিক বিপর্যয় এড়াতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য বর্তমানে আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা চাইছে তারা।

'নিরাপত্তা হুমকি'র কথা উল্লেখ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, "সেরেনা হোটেল বা তার কাছাকাছি থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সে জায়গা ত্যাগ করতে হবে।"

ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস যোগ করেছে, "আফগানিস্তানে ঝুঁকি বাড়তে থাকায় সেখানকার হোটেলগুলোতে, বিশেষ করে কাবুলে কাউকে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।"

তালেবানরা আফগানিস্তান দখলের পর অনেকেই দেশটি ছেড়ে চলে গেলেও বেশ কিছু সাংবাদিক এবং সাহায্যকর্মী এখনও রাজধানীতে রয়ে গেছেন।

কাবুলের সুপরিচিত সেরেনা হোটেলে অবস্থান করছেন তাদের মধ্যে অনেকেই। এর আগে দু'বার তালেবানদের আক্রমণের লক্ষ্যবস্তু এই বিলাসবহুল হোটেলটি এখন রয়েছে বেশ ঝুঁকিতে।

২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে, এই হোটেলে হামলা চালায় চার কিশোর বন্দুকধারী। সে হামলায় এএফপির একজন সাংবাদিক এবং তার পরিবারের সদস্যসহ মোট নয়জনকে হত্যা করা হয়।

এরও আগে ২০০৮ সালে, সেরেনা হোটেলে একটি আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়।

মার্কিন সহায়তার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা চলছে

আগস্টে আফগানিস্তান থেকে বিদেশী নাগরিক এবং ঝুঁকিপূর্ণ আফগানদেরকে সরিয়ে নেওয়ার সময় একটি আসন্ন হুমকি সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল ন্যাটো দেশগুলো। কাবুল বিমানবন্দর থেকে সকলকে দূরে থাকার উপদেশ দিয়েছিল তারা।

এর ঘণ্টাখানেক পরেই, বিমানবন্দরের একটি গেটের পাশে ভিড়ের মধ্যে আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়। আফগান বেসামরিক নাগরিকের পাশাপাশি ১৩ জন আমেরিকান সেনা নিহত হন সে হামলায়।  

সেই হামলার দায় স্বীকার করেছিল আইএসকেপি। এরপর গত শুক্রবার নামাজের সময় কুন্দুজের মসজিদে আরেকটি বোমা হামলা চালানো হয়। মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর থেকে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় হামলা।

এদিকে, গত সপ্তাহ শেষে কাতারের দোহায় প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও তালেবান।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, এ বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন সহ অন্যান্য বিদেশী নাগরিক এবং আফগানদের নিরাপদ প্রস্থানের পাশাপাশি নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ সহ মানবাধিকারের উপর জোর দিয়েছে তারা।

তিনি বলেন, সরাসরি "আফগান জনগণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী মানবিক সহায়তার বিধান" নিয়েও আলোচনা করেছে উভয়পক্ষ।

প্রাইস এক বিবৃতিতে বলেন, "মার্কিন প্রতিনিধিদলের সাথে আলোচনাটি স্পষ্ট এবং পেশাদার ছিল। তবে, তালেবানকে তাদের কাজের মাধ্যমে বিচার করা হবে, কথার মাধ্যমে নয়।"

এ বিষয়ে তালেবান জানিয়েছে, আফগানিস্তানে সাহায্য পাঠাতে সম্মত হয়েছে আমেরিকা। তবে, যুক্তরাষ্ট্র জানায়, বিষয়টি নিয়ে কেবল আলোচনা করা হয়েছে। তাছাড়া, তাদের যেকোনো রকমের সহায়তা শুধুমাত্র আফগান জনগণের কাছেই যাবে, তালেবান সরকারের কাছে নয়।

  • সূত্র: আল-জাজিরা 

 
 
 

Related Topics

টপ নিউজ

কাবুলের হোটেল / আত্মঘাতী বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইসলামাবাদে মসজিদে ‘আত্মঘাতী’ হামলায় ৩১ জন নিহত, আহত শতাধিক
  • ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারতের ‘ইন্ধন’ থাকার অভিযোগ পাকিস্তানের
  • ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ সেনাসদস্য
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ পুলিশ সদস্য নিহত, আহত ৩২

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net