Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সুয়েজ সচল ফের, কিন্তু বৈশ্বিক বাণিজ্যে নয়া চাপের শুরু

আন্তর্জাতিক

ব্লুমবার্গ মতামত
30 March, 2021, 03:55 pm
Last modified: 30 March, 2021, 04:26 pm

Related News

  • ইসরায়েল–ইরান যুদ্ধ যেভাবে বদলে দিচ্ছে বৈশ্বিক তেলবাণিজ্যের মানচিত্র
  • সুয়েজ খালের বিকল্প ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’, ভারত-রাশিয়া বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন পথ
  • সুয়েজ রুট পরিবর্তন করায় বেড়েছে পণ্যের পরিবহন খরচ, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
  • ১০০ বছর আগে যেমন ছিল যাত্রীবাহী প্রমোদতরীতে প্রথম বিশ্বভ্রমণ 
  • সুয়েজ খাল যেভাবে পরিণত হয়েছিল মুম্বাইয়ের সেক্সরুটে 

সুয়েজ সচল ফের, কিন্তু বৈশ্বিক বাণিজ্যে নয়া চাপের শুরু

‘এখনি উল্লাসে ফেটে পড়ার মত কিছু হয়নি। পুরো খাল সচল হয়ে উঠতে এখনও অনেকদিন লেগে যাবে”।  
ব্লুমবার্গ মতামত
30 March, 2021, 03:55 pm
Last modified: 30 March, 2021, 04:26 pm

প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকার পর সুয়েজ খালে কনটেইনারবাহী জাহাজ 'এমভি এভার গিভেন' কে সরানো হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথ পুনরায় সচল হয়ে উঠলেও করোনায় আগে থেকেই বিধ্বস্ত বৈশ্বিক অর্থনীতি পুরোদমে শুরু হতে সময় লাগবে।  

যুক্তরাজ্যের চেম্বার অফ শিপিংয়ের ডিরেক্টর অফ পলিসি পিটার আইলট বলেছেন, 'এখনি উল্লাসে ফেটে পড়ার মত কিছু হয়নি। পুরো খাল সচল হয়ে উঠতে এখনও অনেকদিন লেগে যাবে"।  

সপ্তাহান্তে পুনরায় চালুর ফলে এখন জাহাজ, বন্দর, ট্রাক, ট্রেনের মাধ্যমে গুদাম হতে কারখানা ও বাজারে পণ্য সরবরাহের যে শৃঙ্খল রয়েছে,তার ওপর একযোগে চাপ সৃষ্টি হবে।

ভুলে গেলে চলবে না, বর্তমানে  ই-কমার্সের জনপ্রিয়তার কথা। গ্রাহক অনলাইনে অর্ডারের পর সম্ভাব্য দ্রুততম সময়ে পণ্য পেতে চায়। এটি পরিবহন প্রক্রিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, পরিবহন ব্যয়ও ক্ষেত্রবিশেষে বাড়িয়ে তুলেছে। 

বিশ্বের প্রায় ৬ হাজারের অধিক কন্টেইনার প্রতিদিন নির্দিষ্ট সময়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছে, ফলে সুয়েজের মত প্রধান ধমনীর প্রবাহে ক্ষুদ্র একটি ব্লকের সৃষ্টিও, মহাবিপর্যয় টেনে আনতে  সক্ষম।

এসব পরিবাহিত পণ্যের অনেকগুলোই দুর্বল অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দেশ হতে রপ্তানি হয়ে থাকে। পরিবহন পথে সৃষ্ট আকস্মিক দুর্যোগে এসব পণ্যকে চাইলেও অন্য কোথাও প্রতিস্থাপন করা সম্ভব নয়। সমুদ্রযানের গতি বাড়িয়ে কখনো হয়তো সাময়িক প্রশমনের ব্যবস্থা করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে স্থিতিশীল নয়, এমন দেশ বা প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে দেয়া হয়। সুয়েজের ঘটনা এবার এমন অনেক দুর্ঘটনার জন্ম দিতে চলেছে।  

কন্টেইনার পরিবহনকারী প্রতিষ্ঠানের কৃপার ওপর নির্ভর করছে কার্গোর মালিক থেকে শুরু করে পণ্য আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ভবিষ্যত। 

আসন্ন শীত চাহিদার কথা মাথায় রেখে নিকট ভবিষ্যতে সুয়েজে সৃষ্ট এই জাহাজের জট ইউরোপীয় গ্যাসের ক্রেতাদের মজুত যোগাতে বাঁধা দেবে। ইবিডব্লিউ অ্যানালিটিকসের প্রধান নির্বাহী অ্যান্ডি ওয়েসম্যানের ধারণা, এটি মার্কিন গ্যাস রপ্তানিকারকদের বাজারের শেয়ার দখলের সুযোগ নিয়ে উপস্থিত হবার একটা ক্ষেত্র তৈরী করতে পারে।  

শস্য ও ধাতব পণ্য বহনে ব্যবহৃত বাল্ক জাহাজের ফ্রেইট রেটও এতে বেড়ে যেতে পারে। 

এদিকে, চীনা এক প্রতিষ্ঠানের লজিস্টিক এক্সিকিউটিভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইউরোপের কোন কাজ জমে থাকা মানে হলো বৈশ্বিক বাণিজ্যের ওপর এর দীর্ঘতর প্রভাব পড়তে যাচ্ছে।  
 
একটি ৭৪৭

স্পিডাফ লজিস্টিকস লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের মহাব্যবস্থাপক ম্যাক্স ওয়েই বলেছেন, মহামারীজনিত কারণে বন্দরগুলো আগে থেকেই জাহাজের জট সামলাতে হিমশিম খাচ্ছিল, এবারের এই সমস্যায় তাদের একইসাথে অনেকগুলো বিলম্বিত জলযান সামলাতে হবে"।

তিনি বলেন, সবচেয়ে কম করে হিসেব করলেও অন্তত মাসখানেক লাগবে যানগুলোর স্বাভাবিক চলাচল শুরু হতে।  

সমুদ্রপথে চালানের এসব সীমাবদ্ধতা আমলে নিয়ে আমদানি-রপ্তানিকারকেরা ব্যয়বহুল হওয়া সত্ত্বেও  এখন আগের চাইতে বেশি মাত্রায় অন্যান্য মাধ্যমের প্রতি ঝুঁকবেন। 

হংকং-ভিত্তিক লজিস্টিক এক্সিকিউটিভ ভিভিয়ান লাও বলেছেন, সুয়েজের সমস্যা মিটে যাবার পর বিমানের মাধ্যমে পণ্য চালানের চাহিদা বাড়বে। অনলাইন শপিং এবং সুলভ কন্টেইনারের ঘাটতির কারণে ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ির প্রতিযোগিতা লেগেই থাকবে। 

প্যাসিফিক এয়ার হোল্ডিংসের ভাইস চেয়ারপারসন এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা লাও বলেছেন, "গত সপ্তাহের শেষে আমি পুরোটা সময় কিছু ৭৪৭ (কার্গো এয়ারক্র্যাফট) খোঁজার চেষ্টা করেছি। আমি তা কেবল একটি পেয়েছি, একাধিক নয়"।   
 
ঘটনাক্রমে চাহিদার প্রসঙ্গ ওঠায় আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ সাময়িকভাবে একটি পঞ্চম মাত্রার বোয়িং জেটলাইনকে আপাতত কার্গোর দায়িত্বে নিয়োজিত করেছে।   

আসলে সুয়েজ খালের অচলতা ছাড়াই বিমানপথে চালানের ওপর আস্তে আস্তে চাপ বাড়ছিল, লাও সেটির পক্ষে যুক্তি স্থাপনের কেবল আরেকটি উপলক্ষ পেলেন আর কী! 

তিনি বলেন, "আপনি কেবল দুনিয়ার এক প্রান্তে বসে ভাববেন যে, সব ঘড়ি ধরে নির্ধারিত সময়ে সম্পন্ন হয়ে যাবে, আপনাকে নিজস্ব মজুতের ব্যবস্থা করতে হবে না, সব কিছু যথাসময়ে আপনার দোরগোঁড়ায় এসে পৌঁছে যাবে, তাহলে আপনার ধারণা ভুল"।

"সুয়েজ খালের অবরুদ্ধতা আমাদের আরেকবার সেটিই মনে করিয়ে দিল"। 
 
বিকল্প রেলপথ 

ডিবি কার্গো ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য সিগ্রিড নিকাতা বলেছেন, জলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রেল আরেকটি বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হতে পারে। 
 
সোমবার  ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "কোভিডের সময় আমরা দেখেছি যে সড়কপথে ব্যারিকেড দেয়া থাকলেও ট্রেন ঠিকই সীমান্ত পাড়ি দিয়ে যেতে পেরেছে। সুতরাং যখন সমুদ্রপথ অবরুদ্ধ, তখনও কিন্তু এই ট্রেনই কাজে আসতে পারে"। 
 
সুয়েজের সাম্প্রতিক এই বিপর্যয়ের প্রভাব ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে ছড়িয়ে পড়বে। 

নর্থ ক্যারোলাইনা ভিত্তিক প্রিমিয়ার ইনকর্পোরেশন শার্লটের চার হাজারেরও অধিক হাসপাতালকে চিকিৎসা পণ্যক্রয় এবং সরবরাহ পরিচালনায় সহায়তা করেছে। গত বছর, মহামারীতে বিপুল চাহিদার ফলে গ্লাভস, গাউন এবং মাস্কের মত সামগ্রীর সংকট দেখা দেয়। সংকট বাড়তে থাকায়, মার্কিন হাসপাতাল এবং চিকিৎসা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এসব পণ্যের মজুতের ব্যাপারে বেশ সতর্ক ছিলেন।   

প্রিমিয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড হারগ্রাভস বলেছেন, "অনেক পণ্যের জন্যই সুয়েজ খাল নিরাপদ যোগানের নিশ্চয়তা দিতে অক্ষম। সুয়েজের এবারের ঘটনা সেটিরই ধারাক্রম- মেডিক্যালের প্লাস্টিক পণ্যসামগ্রীর অন্যতম প্রধান উপাদান রেজিনের সরবরাহ বিলম্বিত হতে যাচ্ছে সুয়েজের জাহাজ জটে আটকা পড়ে। আমাদের সংস্থা তাই ইতিমধ্যে হাসপাতালগুলোকে আসন্ন সঙ্কটের জন্য সতর্কতা গ্রহণ করতে বলেছে"।    

(সংক্ষেপিত)
 
 
 
 
 
 
 
 

Related Topics

টপ নিউজ

সুয়েজ খাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ইসরায়েল–ইরান যুদ্ধ যেভাবে বদলে দিচ্ছে বৈশ্বিক তেলবাণিজ্যের মানচিত্র
  • সুয়েজ খালের বিকল্প ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’, ভারত-রাশিয়া বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন পথ
  • সুয়েজ রুট পরিবর্তন করায় বেড়েছে পণ্যের পরিবহন খরচ, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
  • ১০০ বছর আগে যেমন ছিল যাত্রীবাহী প্রমোদতরীতে প্রথম বিশ্বভ্রমণ 
  • সুয়েজ খাল যেভাবে পরিণত হয়েছিল মুম্বাইয়ের সেক্সরুটে 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net