Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নতুন আফগান গভর্নরের নয় 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 September, 2021, 02:30 pm
Last modified: 19 September, 2021, 02:59 pm

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নতুন আফগান গভর্নরের নয় 

সশস্ত্র তালেবান সদস্যের ছবিটি কাবুলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে তোলা হয়নি। অনুমান করা হচ্ছে, ছবিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ লঘমনের এক অফিসে তোলা। 
টিবিএস ডেস্ক
19 September, 2021, 02:30 pm
Last modified: 19 September, 2021, 02:59 pm

গত ১৭ আগস্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আফগান কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের ছবিটি আদতে এক অজ্ঞাত তালেবান সদস্যের। ছবিতে দেখা যাচ্ছে, রাইফেল নিয়ে একজন লোক একটি ডেস্কের সামনে বসে আছেন।

আফগান সরকারের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী মোহাম্মদ ইদ্রিস। তার পদবী এবং নামের ক্যাপশনসহ এ ছবিটি টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম প্রচার করে। 

এছাড়া, ৯ই সেপ্টেম্বর এ ছবি এবং মিথ্যা বিবৃতি সহ একটি টুইট করেন ফ্রান্সে লা পয়েন্টের একজন সাংবাদিক। ৫ হাজারের ওপরে লাইক আসে তার ঐ পোস্টে।  

ছবিটি মোহাম্মদ ইদ্রিসের নয় এবং সম্ভবত এটি কেন্দ্রীয় ব্যাংকে তোলা হয়নি 

গত ২৩ আগস্ট ফেসবুকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের পোস্ট করা অফিসিয়াল ছবির সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির তুলনায় দেখা যায় যে, তারা দু'জন ভিন্ন ব্যক্তি।  

এছাড়া, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে তোলা তালেবানের নতুন সরকার ঘোষণার বৈঠকের অফিসিয়াল ছবিতে মোহাম্মদ ইদ্রিসকে টেবিলের এক পাশে বসে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশন দেওয়া হয়, "হাজী মোহাম্মদ ইদ্রিস নামে পরিচিত জনাব মৌলভী আব্দুল কাহির, যাকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে [সভায়] সম্বোধন করা হয়।"

একই পোশাক (একটি সাদা শার্ট ও একটি কালো পাগড়ি) পরা মোহাম্মদ ইদ্রিসের আরেকটি ছবি আফগান কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গত ৬ সেপ্টেম্বর টুইটারে প্রকাশ করা হয়।

এছাড়া, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বিশ্লেষণে দেখা গেছে, সশস্ত্র তালেবান সদস্যের ছবিটি কাবুলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে তোলা হয়নি। অনুমান করা হচ্ছে, ছবিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ লঘমনের এক অফিসে তোলা। 

প্রকৃতপক্ষে, ঐ ছবিতে একটি নীল পতাকাও দেখা গেছে, যার গায়ে পশতু ভাষায় কিছু শব্দ লেখা।

গত ৬ সেপ্টেম্বর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের একটি টুইটের স্ক্রিনশট। এখানে বাণিজ্যিক ব্যাংকের সাথে একটি সমন্বয় সভায় মোহাম্মদ ইদ্রিসকে (বাম) দেখা যাচ্ছে

এর আগে, ২০২০ সালের ১০ অক্টোবর আফগানের রাজস্ব বিভাগ তাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও কনফারেন্সের কিছু ছবি প্রকাশ করে। সে ছবিগুলোতে ঐ একই নীল পতাকা দেখা যায়। এর পাশাপাশি তারকা আকৃতির ম্যুরাল কমপার্টমেন্টও লক্ষ্য করা যায়।

সে বছরের ৯ নভেম্বর রাজস্ব বিভাগ কর্তৃক প্রকাশিত আরেকটি ছবিতে অন্য একটি ভিডিও কনফারেন্স দেখানো হয়। সে কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে 'লঘমন' থেকে অংশগ্রহণ করা একজনের ওয়েবক্যামে একইরকমের চিত্র দেখা যায়।

তবে, এ সকল প্রমাণ থাকা সত্ত্বেও ছবিটি আদতে কোন ভবনে তোলা তা স্পষ্ট নয়। তবুও, পশতু লেখা দেখে বোঝা যায় যে, সশস্ত্র তালেবানের ছবিটি কাবুলে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তোলা হয় নি। বরং, আফগান রাজস্ব বিভাগের কোনো এক ভবনে তোলা।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর

ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা বুম-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইদ্রিসের ছবিটি চিহ্নিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান সাংবাদিক।

গত ২৩ আগস্ট আফগান কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোহাম্মদ ইদ্রিসকে নিযুক্ত করে তালেবান। দেশটির প্রাক্তন গভর্নর ছিলেন আজমল আহমদী। আগস্টে তালেবানরা আফগানিস্তান দখলের পর দেশত্যাগ করেন তিনি।

সংবাদমাধ্যম রয়টার্সের মতে, মোহাম্মদ ইদ্রিসের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবে তিনি এর আগে তালেবান আন্দোলনের অর্থ বিভাগের নেতৃত্ব দিয়েছেন।

৭ সেপ্টেম্বর, আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে দেশটিকে 'ইসলামী আমিরাত' ঘোষণা করে তালেবান। নতুন মন্ত্রিসভা তালেবানের প্রবীণ ব্যক্তিত্বদের নিয়ে গঠিত। এমনকি তাদের মধ্যে কয়েকজন রয়েছেন জাতিসংঘের ব্ল্যাকলিস্টে।
 

  • সূত্র- দ্য অবজার্ভারস 

Related Topics

টপ নিউজ

তালেবান / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net