Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
সামরিক বাহিনী দিয়ে বিক্ষোভ দমনের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2020, 11:05 am
Last modified: 02 June, 2020, 11:47 am

Related News

  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • ১.২ ট্রিলিয়ন ডলার ব্যয় হলেও সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’
  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়
  • গার্ডিয়ানের বিশ্লেষণ: বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক সামনে রেখে অমীমাংসিত যেসব বড় প্রশ্ন

সামরিক বাহিনী দিয়ে বিক্ষোভ দমনের হুমকি দিলেন ট্রাম্প

নিজেকে আইনের শাসন প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ট্রাম্প বলেছেন, যদি স্থানীয় কর্মকর্তারা স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ হন তাহলে প্রেসিডেন্ট হিসাবে তিনি হস্তক্ষেপ করতে বাধ্য হবেন। 
টিবিএস ডেস্ক
02 June, 2020, 11:05 am
Last modified: 02 June, 2020, 11:47 am
ছবি: এক্সপ্রেস অ্যান্ড স্টার

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই একে দমনে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল সোমবার (বাংলাদেশ আজ মঙ্গলবার) নিজেকে একজন আইনের শাসন প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে তিনি বলেন, প্রয়োজনে তিনি কেন্দ্রীয় সরকারের অধীন সকল সামরিক ও আধা-সামরিক বাহিনী ব্যবহার করে চলমান সহিংস বিক্ষোভ দমনের নির্দেশ দেবেন। 

এই পদক্ষেপের মধ্য দিয়ে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে চলমান দাঙ্গা ও লুটপাটের সমাপ্তি টানার হুমকিও দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। 

গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেন প্রাঙ্গণ থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প নিজের কঠোর অবস্থানের কথা জানান। এসময় তিনি নানা রাজ্যের প্রশাসক এবং নগরপালদের প্রতি জোরশক্তি প্রয়োগ করে বিক্ষোভ অবসানের নির্দেশ দেন। খবর পলিটিকো ও এবিসির। 

এসময় ট্রাম্প বলেন, আমি ভারি অস্ত্রসজ্জিত হাজার হাজার পুলিশ, সেনা ও সামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন হওয়ার নির্দেশ দিয়েছি। দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর, দলদদ্ধভাবে কোন ব্যক্তিকে আক্রমণ বন্ধ করা এবং সরকারি-বেসরকারি সম্পত্তির সুরক্ষায় তাদের মোতায়েন করা হচ্ছে। আমরা এবার এই অরাজকতার ইতি টানতে চলেছি।  

চলমান আন্দোলন পুরোপুরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত অনমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ অমান্য করলে প্রেসিডেন্ট হিসেবে সামরিক বাহিনী পাঠিয়ে তিনি এই ধরনের বিদ্রোহ দমন করবেন বলেও হুমকি দেন। 

ট্রাম্পের মতে, সেনাশক্তি ব্যবহার করলে খুব সহজেই বর্তমান পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে। জনপদ ও শহর মুক্ত হবে সামাজিক গোলযোগের রাহুগ্রাস থেকে। 

শুরু থেকেই বর্ণবাদী বিক্ষোভের বিরোধী ট্রাম্প এর আগে বিক্ষোভকারীদের 'সন্ত্রাসী' আখ্যা দিয়েছিলেন। 

এদিকে ট্রাম্পের বক্তৃতার আগেই বেশ কয়েক ট্রাক ভর্তি জাতীয় নিরাপত্তা রক্ষী (ন্যাশনাল গার্ড) বাহিনীর সদস্যরা হোয়াইট হাউজের নিকটবর্তী লাফায়েট্টে পার্ক এলাকায় অবস্থান নেয়। শুক্রবার রাতে এখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। 

এসময় ট্রাম্পকে হোয়াইট হাউজের মাটির তলায় সুরক্ষিত বাঙ্কারে সরিয়ে নেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। 

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার কিছুক্ষণ পড়েই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে চলমান বিক্ষোভের সময় দুই ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। পুলিশের সাথে লুটপাটকারিদের সংঘর্ষে তারা নিহত হন, বলেই স্থানীয় গণমাধ্যম দাবি করছে। এসব লুটপাটের অভিযোগে আরও ৬০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বর্ণবাদ বিরোধী বিক্ষোভ / সেনা মোতায়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • ১.২ ট্রিলিয়ন ডলার ব্যয় হলেও সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’
  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়
  • গার্ডিয়ানের বিশ্লেষণ: বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক সামনে রেখে অমীমাংসিত যেসব বড় প্রশ্ন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net