Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
প্রাক্তন স্বামীর ভয়ে হ্যারি পটারে নিজের পুরো নাম ব্যবহার করেননি রাউলিং 

বিনোদন

টিবিএস ডেস্ক
24 July, 2021, 06:50 pm
Last modified: 24 July, 2021, 07:05 pm

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং

প্রাক্তন স্বামীর ভয়ে হ্যারি পটারে নিজের পুরো নাম ব্যবহার করেননি রাউলিং 

এর আগে রাউলিং জানিয়েছিলেন, তাকে তার নামের আদ্যক্ষর ব্যবহার করতে বলা হয়েছিল যাতে বইগুলো ছেলে-মেয়ে উভয়ের কাছেই আকর্ষণীয় হয়ে ওঠে। 
টিবিএস ডেস্ক
24 July, 2021, 06:50 pm
Last modified: 24 July, 2021, 07:05 pm

হ্যারি পটার সিরিজের বই লিখে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া লেখক জে কে রাউলিং জানিয়েছেন, নিজের অভদ্র সাবেক স্বামীর ভয়ে হ্যারি পটারের বইগুলোতে নিজের পুরো নাম ব্যবহার করেননি তিনি।

৫৫ বছর বয়সী লেখক জানান, নিজের পুরো নাম 'জোয়ানা রাউলিং' নিয়ে তিনি খানিকটা প্যারানয়েড বা ভীতিগ্রস্ত ছিলেন। সে কারণেই জর্জ আরান্টেসের সঙ্গে 'সমস্যাযুক্ত' বিয়ের পর থেকে তিনি তার নামের আদ্যক্ষর ব্যবহার করতে শুরু করেন। 

এর আগে রাউলিং জানিয়েছিলেন, তাকে তার নামের আদ্যক্ষর ব্যবহার করতে বলা হয়েছিল যাতে বইগুলো ছেলে-মেয়ে উভয়ের কাছেই আকর্ষণীয় হয়ে ওঠে। 

জনপ্রিয় এই ঔপন্যাসিক বর্তমানে নিল মুরে'র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তবে এর জন্য সাবেক স্বামীর বিরুদ্ধে রিস্ট্রেইনিং অর্ডার আনতে হয়েছে তাকে। 

আরান্টেসের সঙ্গে রাউলিং এর বৈবাহিক সম্পর্ক মাত্র ১৮ মাস স্থায়ী হয়েছিল। এরপর ১৯৯৩ সালে তাদের বিচ্ছেদ হয়। 

নামের আদ্যক্ষর ব্যবহার করা প্রকাশকের সুপারিশক্রমেই ছিল কিনা, সেই প্রশ্ন করা হলে রাউলিং উত্তর দেন, 'এটা আংশিকভাবে সত্য। আমি আসলে এ ব্যাপারে কখনো কথা বলিনি যদিও; কিন্তু এটা সত্য যে আমার প্রকাশক ভেবেছিলেন এটা এমন একটা বই যা ছেলেরাও পড়তে পছন্দ করবে এবং সেজন্য তারা আমাকে খানিকটা 'ইউনিসেক্স' রূপে তুলে ধরতে চেয়েছিলেন।' 

রাউলিং আরও বলেন, 'আমি আসলে এই কথাটাও আগে কখনোই বলিনি, আমি বইটা সম্পূর্ণ ভিন্ন নামে প্রকাশ করতে চেয়েছিলাম। কারণ তখন আমি মাত্র একটা জটিল বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি এবং নাম নিয়ে খানিকটা প্যারানয়েড ছিলাম।

এটা আসলে বোকামি ছিল, কারণ আমার সাবেক স্বামী জানতেন যে আমি কি নিয়ে লিখছি। তিনি কখনোই সেটা পড়েননি, কিন্তু আমরা বইটা নিয়ে কথা বলেছি। তাই তিনি অবশ্যই ধরতে পারতেন যে বইটা আমারই লেখা।'  

রাউলিং এও জানিয়েছেন, তিনি ভাবতে পারেননি যে বইটি এতটা সমাদৃত হবে, 'আমি ভাবিনি যে বইটা পর্তুগাল পর্যন্ত যাবে, কিন্তু তখন আমি একটু প্যারানয়েডই ছিলাম।' রাউলিং বলেন, একটা পেন নেইম তার থাকা উচিত বলেই মনে হয়েছিল তার। 

সেসময় সাবেক স্বামীর বিরুদ্ধে রিস্ট্রেইনিং অর্ডার থাকায়, বই প্রকাশের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাউলিং চেয়েছিলেন তার নামটা বদলে দিতে; কিংবা পেন নেইম ব্যবহার করতে। "জে কে নামটা আমাকে মানায়। যদিও এটা আমার পদবী, কিন্তু নিজেকে ঠিক 'জে কে' মনে হয়না আমার", বলেন রাউলিং। 

গত বছর জুলাইয়ের দিকে নিজের ওয়েবসাইটে একটি প্রবন্ধ প্রকাশকে কেন্দ্র করে রাউলিং এর ট্রান্সফোবিয়া আছে বলে অভিযুক্ত করা হয়। প্রবন্ধে তিনি যুক্তি দিয়ে লিখেছিলেন যে, মানুষের জৈবিক লিঙ্গই আসল এবং একলৈঙ্গিক মানুষ থাকার ব্যাপারে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

  • সূত্র: ডেইলি মেইল 
     
Related Topics

টপ নিউজ

হ্যারি পটার / জে কে রাউলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net