Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
সাংবাদিকদের ফোনে আড়ি পেতেছিল ট্রাম্পের বিচার বিভাগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
09 May, 2021, 08:25 pm
Last modified: 09 May, 2021, 08:24 pm

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেইয়ের প্রতিবেদন
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক

সাংবাদিকদের ফোনে আড়ি পেতেছিল ট্রাম্পের বিচার বিভাগ

ওয়াশিংটন পোস্ট-এর দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সম্পাদক ক্যামেরন বার সিএনএন-কে দেয়া এক বিবৃতিতে বলেন, 'সাংবাদিকদের যোগাযোগের মধ্যে সরকারের এই অনধিকার হস্তক্ষেপ নিয়ে তারা গভীরভাবে চিন্তিত।'
টিবিএস ডেস্ক 
09 May, 2021, 08:25 pm
Last modified: 09 May, 2021, 08:24 pm

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একাধিক সাংবাদিকের ফোন কলে আড়ি পেতেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগ'। গেল শুক্রবার সংবাদপত্রটি এই তথ্য জানায়।   

ওয়াশিংটন পোস্ট জানায়, তাদের তিনজন রিপোর্টার (যারা এখন আর এই সংবাদপত্রে কাজ করেন না) যারা ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়ার ভূমিকা নিয়ে কাজ করেছিলেন, তারা ৩ মে আইন বিভাগ থেকে একটি করে চিঠি পেয়েছেন।

ওয়াশিংটন পোস্ট জানায়, চিঠিতে সাংবাদিকদের বলা হয়েছে 'আইনি প্রক্রিয়া অনুসারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ২০১৭ সালের ১৫ এপ্রিল থেকে ২০১৭ সালের ৩১ জুলাই পর্যন্ত নিম্নলিখিত ফোন নম্বরগুলোর সাথে সংযুক্ত টোলের রেকর্ড হাতে পেয়েছে।'

ওয়াশিংটন পোস্টের সাবেক এই তিন সাংবাদিক হলেন-এলেন নাকাশিমা, গ্রেগ মিলার এবং অ্যাডাম এনটুস। পত্রিকাটি আরো জানায় , সাড়ে তিন মাস সময় ধরে এই তিনজন সাংবাদিক তাদের কর্মক্ষেত্রে, বাড়িতে ও ব্যক্তিগত সেলফোনে যেসব নম্বর ব্যবহার করেছিলেন সেগুলো চিঠিতে অন্তর্ভুক্ত ছিল। পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজি) সাংবাদিকদের ই-মেইল রেকর্ডও হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছিল।

ওয়াশিংটন পোস্ট-এর দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সম্পাদক ক্যামেরন বার সিএনএন-কে দেয়া এক বিবৃতিতে বলেন, 'সাংবাদিকদের যোগাযোগের মধ্যে সরকারের এই অনধিকার হস্তক্ষেপ নিয়ে তারা গভীরভাবে চিন্তিত।'

বিবৃতিতে ক্যামেরন আরো বলেন, 'বিচার বিভাগের উচিত অতিসত্ত্বর সাংবাদিকদের কাজের মধ্যে তাদের এই অনধিকার প্রবেশের কারণ দেখানো।'
 
তবে বিচার বিভাগ সিএনএনকে দেয়া বিবৃতিতে নিজেদের কাজের সাফাই গেয়েছে।

বিচার বিভাগ বলে, 'গোপন তথ্য প্রকাশ হচ্ছে কিনা সে বিষয়ে অপরাধী তদন্তের অংশ হিসেবে গণমাধ্যমের গাইডলাইন মেনেই গণমাধ্যম কর্মীদের টেলিফোন টোল রেকর্ড ও ই-মেইল খতিয়ে দেখার অধিকার রাষ্ট্রের বিচার বিভাগের আছে। এই তদন্তের টার্গেট গণমাধ্যমের গ্রাহকরা নন। বরং যাদের কাছে রাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য আছে ও গণমাধ্যমকে সেসব তথ্য দিয়েছেন, কিন্তু তারা সেই গোপনীয়তা রক্ষা করতে পারেনি তারা এর টার্গেট। অন্য উৎস থেকে তথ্য নিতে ব্যর্থ হওয়ার পরই গণমাধ্যমের ফোন কল রেকর্ড ঘাঁটতে হয়েছে আমাদের।'

এদিকে 'রিপোরটার্স কমিউনিটি ফর ফ্রিডম অফ দ্য প্রেস'-এর কার্যনির্বাহী পরিচালক ব্রুস ব্রাউন বলেন, 'যখনি সরকার গণমাধ্যমের নিজস্ব যোগাযোগে আড়ি পাতে, তখনি তারা প্রথম সংশোধনী আইন ভঙ্গ করে। কারণ সেখানে জনস্বার্থে গণমাধ্যমের অবাধ তথ্য চলাচলের কথা বলা হয়েছে।' 

সূত্র: সিএনএন 
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুক্তরাষ্ট্র / গণমাধ্যমের স্বাধীনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেইয়ের প্রতিবেদন
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net