Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি ত্বরান্বিত করতে সহযোগিতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

বাসস রিপোর্ট
24 September, 2019, 09:00 am
Last modified: 24 September, 2019, 09:28 am

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি ত্বরান্বিত করতে সহযোগিতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

“এভাবে অতিরিক্ত স্বাস্থ্য-ব্যয়ের কারণে আমরা কাউকে দরিদ্রতার মুখে ঠেলে দিতে পারি না। স্বাস্থ্যসেবা পেতে গিয়ে কাউকে যেন দরিদ্র হতে না হয়, এ জন্য উপায় খুঁজে বের করতে হবে।”
বাসস রিপোর্ট
24 September, 2019, 09:00 am
Last modified: 24 September, 2019, 09:28 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির (ইউএইচসি) অর্জন ত্বরান্বিত করতে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসোক চেম্বারে সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির (ইউএইচসি) ওপর উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি ‘মাল্টি-স্টেকহোল্ডার প্যানেল’ শীর্ষক একটি অনুষ্ঠানে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি (ইউএইচসি) অর্জনের অভিন্ন লক্ষ্যের অগ্রগতি ত্বরান্বিত করার ভিত্তি।”

২০৩০ সালের মধ্যে ইউএইচসি ও এসডিজি অর্জন করতে হলে প্রত্যেক দেশের জন্য স্বাস্থ্যসেবা অর্থায়ন কৌশল প্রণয়ন করা দরকার। সেক্ষেত্রে কার্যকর বৈশ্বিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ  হতে পারে বলে মত দেন শেখ হাসিনা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ‘ইউএইচসি সমতা, অংশীদারিত্বমূলক উন্নয়ন ও সবার জন্য সমৃদ্ধির চালিকাশক্তি’ শীর্ষক অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলে, ম্যালেরিয়া নির্মূলে আরবিএম অংশীদারিত্ব বিষয়ক বোর্ডের সভাপতি মাহা তাইসির বারাকাত, অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক জেফেরি সাখস।

বাংলাদেশ প্রধানমন্ত্রী সর্বজনীন স্বাস্থ্য-সুবিধার অধীনে স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে সম্পদের সমাবেশ ঘটাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, “অনেক দেশে ইউনিভার্সেল হেলথ কভারেজের আওতায় স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উপকরণ যোগাড় করাটাই প্রধান বাধা। সেটি দূর করতে আন্তর্জাতিক সহায়তার দরকার।”

প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তর থেকে ৯০ শতাংশ স্বাস্থ্যগত প্রয়োজন মেটানোর ব্যবস্থার কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (ছবি: রয়টার্স)

সর্বজনীন মানবাধিকার ঘোষণার ফলে প্রত্যেকেরই পর্যাপ্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও ভালোভাবে জীবনযাপনের অধিকার রয়েছে। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস ও আর্থসামাজিক অবস্থা নির্বিশেষ রোগমুক্ত সুস্বাস্থ্য পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি বলতে দুটি বিষয়ের কথা বললেন। প্রথমত, নারী বা পুরুষের সামাজিক পরিচয় নির্বিশেষে প্রত্যেককেই সমান সুযোগ দিতে হবে; দ্বিতীয়ত, অভিন্ন সম্পদ ও সেবা পাওয়ার ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকতে হবে।

সম্পদের সুষম বণ্টনের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “সার্বিক উন্নয়ন না হলে তা অস্থিতিশীলতা ও সামাজিক ঐক্যে বড় ধরনের ভাঙন সৃষ্টি করতে পারে।”

তিনি আরও বলেন, “সম্পদের সুষম বণ্টন না করে শুধু প্রবৃদ্ধি বাড়লেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। সবার জন্য স্বাস্থ্য-সুরক্ষা একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত।”

বক্তব্যে শেখ হাসিনা প্রত্যেক নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে বলে জানান। তবে বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেক এখনও তা পাচ্ছেন না। 

অতিরিক্ত স্বাস্থ্য-ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় একশ মিলিয়ন লোক অতিদরিদ্র হয়ে যাচ্ছেন। আর আটশ’ মিলিয়ন মানুষ তাদের পারিবারিক বাজেটের কমপক্ষে দশ শতাংশ স্বাস্থ্যসেবা পেতে ব্যয় করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এভাবে অতিরিক্ত স্বাস্থ্য-ব্যয়ের কারণে আমরা কাউকে দরিদ্রতার মুখে ঠেলে দিতে পারি না। স্বাস্থ্যসেবা পেতে গিয়ে কাউকে যেন দরিদ্র হতে না হয়, এ জন্য উপায় খুঁজে বের করতে হবে।”

এ উপায় হিসেবেই প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তর থেকে ৯০ শতাংশ স্বাস্থ্যগত প্রয়োজন মেটানোর কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংক্রমণযোগ্য ও অসংক্রমণযোগ্য রোগের চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই করা যেতে পারে।বিশেষজ্ঞদের পরামর্শমতে, কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তৃণমূল পযার্য়ের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে তাঁর সরকার গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এসব ক্লিনিকে প্রতিদিন গড়ে ৪০ জন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এদের ৯০ শতাংশই শিশু ও নারী। প্রতি মাসে এসব ক্লিনিকে প্রায় ১০ মিলিয়নেরও বেশি লোক স্বাস্থ্য-সুবিধা নিতে যান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অটিজম এবং নিউরো-ডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি / উনিভার্সেল হেলথ কভারেজ / এসডিজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net