Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
সরকারি নথিতে মিলল ভারতে করোনায় মৃতদের নদীতে ভাসানোর ঘটনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
16 May, 2021, 07:20 pm
Last modified: 17 May, 2021, 11:22 am

Related News

  • বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ
  • ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ লিখলেই সামাজিক মাধ্যমে কনটেন্ট মুছে ফেলার নির্দেশ   
  • বিবাহবার্ষিকীতে ভারতে করোনাভাইরাস ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা প্রিন্স হ্যারি ও মেগানের
  • ভারতে কমছে মোদির জনপ্রিয়তা, আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
  • ভারতীয় স্বাস্থ্যসেবা নায়কের কাছে যুক্তরাষ্ট্রের ডাক্তারের চিঠি

সরকারি নথিতে মিলল ভারতে করোনায় মৃতদের নদীতে ভাসানোর ঘটনা

ভারতের উত্তরপ্রদেশে ব্রাজিল বা পাকিস্তানের চেয়েও বেশি মানুষের বাস। মহামারির সেকেন্ড ওয়েভের আঘাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে এ রাজ্যটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যটির গ্রামগুলোতে অনেক আক্রান্তের হিসাব বাদ পড়ে যাচ্ছে। রাজ্যটির গ্রামগুলোতেই অসংখ্য মানুষের বাস।
টিবিএস ডেস্ক 
16 May, 2021, 07:20 pm
Last modified: 17 May, 2021, 11:22 am
ছবি: এনডিটিভি

ভারতের বেশ কিছু নদীতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের মৃতদেহ পাওয়া গেছে। সম্প্রতি রাজ্য সরকার প্রকাশিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। এ ধরনের ঘটনা ঘটছে তার আনুষ্ঠানিক সরকারি স্বীকৃতি এটিই প্রথম। দারিদ্র্য ও রোগ ছড়ানোর ভয়ে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

বিগত কিছুদিন ধরেই গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গেছে মহামারির আঘাতে বিপর্যস্ত দেশটিতে। হঠাৎ করেই গঙ্গায় ভাসমান মৃতদেহ দেখা যাওয়ার ঘটনা বৃদ্ধির সঙ্গে মহামারির সম্পর্ক আছে- এমনটাই বলা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে ২৪ কোটি জনসংখ্যার উত্তরপ্রদেশ রাজ্যটি এখনো এসব মৃত্যুর কারণ প্রকাশ করেনি।

একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মানোজ কুমার সিং ডিস্ট্রিক্ট প্রধানকে পাঠানো এক চিঠিতে বলেন, "রীতি অনুযায়ী শেষকৃত্যের বদলে কোভিডজনিত কারণে বা অন্যান্য রোগে মারা যাওয়া বহু মানুষের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য আছে প্রশাসনের কাছে,"

"বিভিন্ন স্থানে নদী থেকে অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে।"

রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। তবে তিনি আরও জানান, চার-পাঁচটি মরদেহের ময়নাতদন্তের ফলাফলে ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলেনি।

তিনি আরও বলেন, "মরদেহগুলো পচে যাচ্ছে। এমন অবস্থায় তারা করোনা পজিটিভ ছিলেন কিনা তা জানা সম্ভব কিনা এ ব্যাপারে নিশ্চিত নই আমি,"

গত শনিবার গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উত্তরপ্রদেশে ব্রাজিল বা পাকিস্তানের চেয়েও বেশি মানুষের বাস। মহামারির সেকেন্ড ওয়েভের আঘাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে এ রাজ্যটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যটির গ্রামগুলোতে অনেক আক্রান্তের হিসাব বাদ পড়ে যাচ্ছে। রাজ্যটির গ্রামগুলোতেই অসংখ্য মানুষের বাস। 

চিঠি পাঠানো ওই কর্মকর্তা বলেন, শশ্মানে সৎকারের জন্য প্রয়োজনীয় কাঠের মতো বিভিন্ন সরঞ্জামাদি কেনায় অর্থায়নের অভাব, বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, ও রোগ ছড়িয়ে পড়ার ভয়ে পরিবারগুলোর তাদের আক্রান্ত সদস্যদের পরিত্যাগ করা- এসব কারণেই নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে।

কোনো মরদেহ যাতে নদীতে ভাসানো না হয় তা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। দরিদ্র পরিবারের কেউ মারা গেলে সৎকারের জন্য রাজ্য সরকার পাঁচ হাজার রূপি অনুদান দেবে বলেও জানান তিনি।

এ ঘটনা বন্ধে পুলিশকে নদীর পাড়ে পাহারা জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরেই প্রতিদিন চার হাজারের বেশি মৃত্যু হচ্ছে ভারতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রামাঞ্চলের অনেক আক্রান্তের সংখ্যা এই হিসেবে না আসায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

কোভিডজনিত কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির বিভিন্ন স্থানের সমাধিক্ষেত্রগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রেই পুরো প্রক্রিয়ার খরচ বেড়ে গেছে বহুগুণে।

বিগত দিনগুলোতে রাজ্যটির নদী ও পার্শ্ববর্তী বিহারের নদী থেকে ২ হাজারের বেশি সম্ভাব্য কোভিড রোগীদের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এতো বিশাল সংখ্যক মরদেহ উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন উত্তরপ্রদেশের মুখপাত্র নবনীত সেহগাল।

"কিছু সময় পর পর ১০-২০টি মরদেহ উদ্ধার করেছি আমরা," বলেন তিনি।

নদী তীরবর্তী অনেক বাসিন্দা ধর্মীয় বিশ্বাসের কারণে মরদেহ সমাহিত করেননি বলে উল্লেখ করেন তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে বিহারের প্রশাসনের পক্ষ থেকে কোনো উত্তর পায়নি রয়টার্স।

  • সূত্র: রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

ভারতে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ
  • ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ লিখলেই সামাজিক মাধ্যমে কনটেন্ট মুছে ফেলার নির্দেশ   
  • বিবাহবার্ষিকীতে ভারতে করোনাভাইরাস ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা প্রিন্স হ্যারি ও মেগানের
  • ভারতে কমছে মোদির জনপ্রিয়তা, আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
  • ভারতীয় স্বাস্থ্যসেবা নায়কের কাছে যুক্তরাষ্ট্রের ডাক্তারের চিঠি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net