Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
'নীল সীমানার বাইরে গেলেই দেখতে পাবেন কেবল অন্ধকার', অবতরণের পর শ্যাটনার

অফবিট

টিবিএস ডেস্ক
14 October, 2021, 02:25 pm
Last modified: 14 October, 2021, 03:00 pm

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • উইলিয়াম শ্যাটনারকে মহাকাশভ্রমণে পাঠাবে বেজোসের ব্লু অরিজিন
  • লুনার ল্যান্ডার তৈরির কার্যাদেশের বিনিময়ে নাসার ২ বিলিয়ন ডলার খরচ দেবেন জেফ বেজোস
  • জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রায় ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক
  • জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রার জন্য ২৩৮ কোটি টাকা ব্যয়!

'নীল সীমানার বাইরে গেলেই দেখতে পাবেন কেবল অন্ধকার', অবতরণের পর শ্যাটনার

বিশ্বের সবচেয়ে বয়স্ক নভোচারী হিসেবে ৯০ বছর বয়সে মহাকাশ ভ্রমণ করলেন 'স্টার ট্রেক' তারকা উইলিয়াম শ্যাটনার।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 02:25 pm
Last modified: 14 October, 2021, 03:00 pm

বিশ্বের সবচেয়ে বয়স্ক নভোচারী হিসেবে ৯০ বছর বয়সে মহাকাশ ভ্রমণ করলেন 'স্টার ট্রেক' তারকা উইলিয়াম শ্যাটনার। বুধবার পশ্চিম টেক্সাস মরুভূমি থেকে মহাকাশে পাড়ি জমান ক্যাপ্টেন কার্কের চরিত্রে অভিনয় করা এই তারকা। ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে তার সাথে ছিলেন আরও ৩ জন।

ভ্রমণ শেষে অবতরণের পর তাদেরকে অভিনন্দন জানানোর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্মে ছিলেন ব্লু অরিজিনের সিইও জেফ বেজোস নিজেই। ছোটবেলায় নিজের ভাইবোনের সাথে খেলার সময় ক্যাপ্টেন কার্ক হওয়ার ভান করতেন বেজোস। অবশেষে সত্যিকারের ক্যাপ্টেন কার্ককে শুভেচ্ছা জানালেন তিনি।

অবতরণের পর কান্নায় ভেঙে পড়েন শ্যাটনার। তিনি বলেন, "মাত্র যা ঘটলো তা নিয়ে বেশ আবেগাপ্লুত আমি। এ অভিজ্ঞতা অসাধারণ। এটি আমি এবং আমার জীবনের চেয়ে অনেক বড়। বিশালতা, দ্রুততা এবং জীবন-মৃত্যুর আকস্মিকতার সাথে সম্পর্কিত এটি।" 

"নীল সীমানার বাইরে গেলেই আপনি দেখতে পাবেন কেবল অন্ধকার...পৃথিবীর প্রত্যেকেরই এটি দেখা দরকার," যোগ করেন তিনি।

ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের জন্য ইতোমধ্যেই ১০০ মিলিয়ন ডলার সমমূল্যের টিকিট বিক্রি করেছেন জেফ বেজোস। এর মাধ্যমে মহাকাশ পর্যটন শিল্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এগিয়ে গেলেন তিনি। তবে, গতকাল বিনামূল্যে ভ্রমণ করেন শ্যাটনার।

মিশন এনএস-১৮ নামক এ অভিযানটি নিউ শেপার্ড রকেটের ১৮তম যাত্রা। ১৯৬১ সালে প্রথম আমেরিকান হিসেবে মহাকাশে গমনকারী অ্যালান শেপার্ডের নামানুসারে নামকরণ হয়েছে এই রকেটের।

ব্লু অরিজিন অভিযানের ভাষ্যকার জ্যাকি কর্টেস লিফটঅফের আগে বলেছিলেন, "ক্যাপ্টেন জেমস টাইবেরিয়াস কার্ককে মহাকাশে যেতে দেখার এ ঘটনা আমাদের জন্য বহুল প্রতীক্ষিত এক মুহূর্ত।"

এদিকে, এই অভিযানের পর, মার্কিন মহাকাশ সংস্থা নাসাও টুইটারে শ্যাটনারকে শুভকামনা জানিয়েছে। "মহাকাশে উড্ডয়নের জন্য আপনাকে জানাচ্ছি শুভকামনা। আপনি সব সময় আমাদের বন্ধু হয়ে থাকবেন", লিখে পোস্ট করে তারা।   

মঙ্গলবার এ অভিযানের কথা থাকলেও প্রবল বাতাস এবং রকেটের কিছু সমস্যার কারণে গতকাল যাত্রা করেন নভোচারীরা। বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সর্বোচ্চ ৬৬.৫ মাইল উচ্চতায় পৌঁছে নিউ শেপার্ড। পৃথিবীর ৬২ মাইল উপরে অবস্থিত মহাকাশের সর্বাধিক স্বীকৃত সীমানা, কারমান লাইন অতিক্রম করেন তারা। লাইন অতিক্রমের পর, তিন থেকে চার মিনিটের জন্য ওজনহীনতা অনুভব করেন রকেটের ক্রুরা। ১০ মিনিট ৩০ সেকেন্ডের এ অভিযান শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে তাদের ক্যাপসুল।

শ্যাটনারের তিন সহযাত্রী ছিলেন ব্লু অরিজিন এক্সিকিউটিভ অড্রে পাওয়ারস, নাসার সাবেক প্রকৌশলী এবং স্যাটেলাইট আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবসের প্রতিষ্ঠাতা ক্রিস বসুইজেন এবং ক্লিনিকাল রিসার্চ ফার্ম মেডিডাটা সলিউশনের প্রধান নির্বাহী গ্লেন ডি ভ্রিস।

  • সূত্র- দ্য গার্ডিয়ান 

 
 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

উইলিয়াম শ্যাটনার / ব্লু অরিজিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • উইলিয়াম শ্যাটনারকে মহাকাশভ্রমণে পাঠাবে বেজোসের ব্লু অরিজিন
  • লুনার ল্যান্ডার তৈরির কার্যাদেশের বিনিময়ে নাসার ২ বিলিয়ন ডলার খরচ দেবেন জেফ বেজোস
  • জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রায় ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক
  • জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রার জন্য ২৩৮ কোটি টাকা ব্যয়!

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net